7:04 pm, Friday, 19 June 2026

বিগত দুই সরকার শিশুদের হামের টিকা না দেওয়া ‘ক্ষমাহীন অপরাধ’—প্রধানমন্ত্রী 

দেশের শিশুদের সময়মতো হামের টিকা না দেওয়াকে ‘ক্ষমাহীন অপরাধ’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বিগত দুটি সরকার এই বিষয়ে চরম অবহেলা করেছে।

শনিবার (১৮ এপ্রিল) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় আয়োজিত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের (ইউএইচএফপিও) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বেলা ১১টায় সম্মেলনটি শুরু হয়।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর উপজেলা পর্যায়ের স্বাস্থ্য কর্মকর্তাদের সঙ্গে এটিই তার প্রথম আনুষ্ঠানিক বৈঠক।

তিনি বলেন, জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের আরও সক্রিয় ও যুগোপযোগী ভূমিকা রাখতে হবে। সরকারের নতুন নির্দেশনাগুলো দ্রুত তৃণমূল পর্যায়ে বাস্তবায়নের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

সম্মেলনে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল, প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মোহাম্মদ কামরুজ্জামান চৌধুরী এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাতচন্দ্র বিশ্বাসসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এই সম্মেলনের মাধ্যমে উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবার কার্যক্রম আরও কার্যকর করা এবং সরকারের নীতিনির্দেশনা বাস্তবায়নে গতি আনার প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

nineteen − 11 =

About Author Information

ইসলামী ব্যাংকে স্বাধীন পর্ষদ গঠনের দাবিতে ৭ দফা

বিগত দুই সরকার শিশুদের হামের টিকা না দেওয়া ‘ক্ষমাহীন অপরাধ’—প্রধানমন্ত্রী 

Update Time : ০১:৪০:৫০ pm, Saturday, ১৮ এপ্রিল ২০২৬