দিনাজপুর শিক্ষা বোর্ডে প্রথম দিনে অনুপস্থিত ১০৭৮ পরীক্ষার্থী, বহিষ্কার ১ » দৈনিক সবুজ বাংলা
০৭:৩৬ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

দিনাজপুর শিক্ষা বোর্ডে প্রথম দিনে অনুপস্থিত ১০৭৮ পরীক্ষার্থী, বহিষ্কার ১

দিনাজপুর শিক্ষা বোর্ডে এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে এক হাজার ৭৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত থাকার তথ্য পাওয়া গেছে। একই দিনে গাইবান্ধায় অসদুপায় অবলম্বনের দায়ে একজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. বোরহান উদ্দিন। তিনি জানান, বোর্ডের অধীনে অনুষ্ঠিত বাংলা প্রথম পত্র পরীক্ষায় মোট ১ লাখ ৪০ হাজার ৪২ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে অনুপস্থিত ছিল ১ হাজার ৭৮ জন, যা মোট পরীক্ষার্থীর ০.৮৩ শতাংশ।

জেলা ভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, সবচেয়ে বেশি ২৫৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল দিনাজপুর জেলায়। এছাড়া রংপুরে ১৮৯ জন, গাইবান্ধায় ১৬৩ জন, কুড়িগ্রামে ১২৮ জন, ঠাকুরগাঁওয়ে ১৩৩ জন, নীলফামারীতে ১৩০ জন, লালমনিরহাটে ৮১ জন এবং পঞ্চগড়ে ৯৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। শতাংশের হিসেবে পঞ্চগড়ে অনুপস্থিতির হার সবচেয়ে বেশি, যা ০.৯৬ শতাংশ।

প্রথম দিনের পরীক্ষায় গাইবান্ধায় অসদুপায় অবলম্বনের দায়ে একজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে বলেও জানান সংশ্লিষ্টরা।

উল্লেখ্য, নির্ধারিত রুটিন অনুযায়ী আগামী ২০ মে পর্যন্ত এ পরীক্ষা চলবে। পরীক্ষা কেন্দ্রগুলোতে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে কঠোর নজরদারি রাখা হয়েছে, যাতে সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করা যায়।

শু/সবা

জনপ্রিয় সংবাদ

২০২৫ সালের প্রশ্নে এসএসসি পরীক্ষা, কেন্দ্র সচিবকে অব্যাহতি

দিনাজপুর শিক্ষা বোর্ডে প্রথম দিনে অনুপস্থিত ১০৭৮ পরীক্ষার্থী, বহিষ্কার ১

আপডেট সময় : ০৫:৩১:২১ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬