নীলফামারীতে জ্বালানী সরবরাহে ফুয়েল কার্ড বিতরণ শুরু » দৈনিক সবুজ বাংলা
০৮:৪০ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নীলফামারীতে জ্বালানী সরবরাহে ফুয়েল কার্ড বিতরণ শুরু

‎নীলফামারী জেলায় যানবাহনে জ্বালানী সরবরাহে ফুয়েল কার্ড বিতরণ শুরু হয়েছে। উপজেলা প্রশাসনের তত্বাবধানে স্ব স্ব উপজেলা থেকে এই কার্ড সরবরাহ করা হচ্ছে যানবাহন মালিকদের কাছে।
‎বুধবার বিকেলে (২২এপ্রিল) সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ফুয়েল কার্ড সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুবাশ্বিরা আমাতুল্লাহ। ‎উপ-প্রশাসসিক কর্মকর্তা ইউসুফ আলী এ সময় উপস্থিত ছিলেন।
‎উদ্বোধনী কার্যক্রমে ২০জনের মাঝে এই ফুয়েল কার্ড তুলে দেন ইউএনও জানা।
‎ইউএনও মুবাশ্বিরা আমাতুল্লাহ জানান, ১৫তারিখ থেকে ফুয়েল কার্ডের জন্য আবেদন শুরু হয়। প্রথম দিনের (১৫এপ্রিল) আবেদনকারী ৫’শ ২৬ জনের মাছে আজকে এই কার্ড সরবরাহ করা হবে।
তিনি ‎বলেন, মোটর সাইকেলে এক মাসের জন্য ২০লিটার এবং কার ও মাইক্রোবাসের জন্য ৫০লিটার জ্বালানী দিচ্ছি আমরা।
‎জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান জানান, ফিলিং স্টেশনগুলোতে শৃঙ্খলা ফেরানো, জ্বালানী  মজুদ রোধে এই উদ্যোগ নেয়া হয়েছে। জেলার ৩৮টি পাম্পে ফুয়েল কার্ড ছাড়া কেউ ‎জ্বালানী সংগ্রহ করতে পারবে না।
‎ডিসি বলেন, ফিলিং স্টেশনগুলোতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতিতে তেল সরবরাহ কার্যক্রম অব্যাহত থাকবে।
শু/সবা
জনপ্রিয় সংবাদ

জুলাই জাতীয় সনদ দ্রুত বাস্তবায়নের দাবি খেলাফত মজলিসের

নীলফামারীতে জ্বালানী সরবরাহে ফুয়েল কার্ড বিতরণ শুরু

আপডেট সময় : ০৭:২৯:৩৭ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬