২০২৫ সালের প্রশ্নে এসএসসি পরীক্ষা, কেন্দ্র সচিবকে অব্যাহতি » দৈনিক সবুজ বাংলা
০৯:০৩ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

২০২৫ সালের প্রশ্নে এসএসসি পরীক্ষা, কেন্দ্র সচিবকে অব্যাহতি

CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v62), quality = 82?

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষায় কাঁচপুর ওমর আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২০২৫ সালের প্রশ্নে ১৭৭ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে।
মঙ্গলবার বাংলা প্রথম পত্র সৃজনশীল পরীক্ষায় এক ঘন্টা ২৫ মিনিট পরীক্ষা দেয়ার পর বিষয়টি নজরে আসে। ফলে পরীক্ষা কেন্দ্রের মধ্যে হৈ চৈ পড়ে যায়। এতে করে পরীক্ষার্থীদের মধ্যে ফেল করার আতঙ্ক বেড়ে যায়। অভিভাবকদের মধ্যেও ভয় ও সংশয় তৈরি হয়। শিক্ষার্থী ও অভিভাবকরা এজন্য কেন্দ্র সচিবের গাফলতিকে দায়ী করেছেন। ঘটনাটি নজরে আসার পর তড়িঘড়ি করে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে সময় বৃদ্ধির আবেদন করেন কেন্দ্র সচিব মো. আবদুল মতিন সরকার। পরে পরীক্ষার্থী ও অভিভাবকরা পরীক্ষা কেন্দ্রে কেন্দ্র সচিবের পদত্যাগ চেয়ে বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ করেন। এছাড়াও তার গাফলতিকে দায়ী করেছেন তারা।
পরে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে উপজেলা প্রশাসন অতিরিক্ত সময় দিয়ে নতুন সিলেবাসে পরীক্ষা নেয়। অন্যদিকে প্রশাসন ওই কেন্দ্র সচিব মো. আবদুল মতিন সরকারকে তার দায়িত্ব থেকেও অব্যাহতি দেন।
জানা যায়, এসএসসি পরীক্ষা উপজেলার কাঁচপুর ওমর আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ বছর সিনহা উচ্চ বিদ্যালয়, দবিরউদ্দিন ভূঁইয়া উচ্চ বিদ্যালয়, মদনপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয় ও নাসিম মেমোরিয়াল ল্যাবরোটরি স্কুলের ৭৬০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এদের মধ্যে ১৭৭ জন শিক্ষার্থীকে ২০২৫ সালের সিলেবাসের প্রশ্ন সরবরাহ করা হয়। এ প্রশ্নেই শিক্ষার্থীরা এক ঘন্টা ২৫ মিনিট পরীক্ষা দেয়।পরবর্তীতে পুরাতন প্রশ্নে পরীক্ষা দেয়ার বিষয়টি শিক্ষার্থীদের নজরে আসে। বিষয়টি কেন্দ্র সচিবসহ সংশ্লিষ্টদের অবগত করা হলে তাৎক্ষনিকভাবে ইউএনওকে জানিয়ে সঠিক প্রশ্নে সময় বৃদ্ধি করে পরীক্ষা নেয়া হয়।
পরীক্ষার্থীরা জানায়, বহু নির্বাচনী পরীক্ষা শেষে তারা সৃজনশীল পরীক্ষায় অংশ নেন। তাদেরকে কেন্দ্রে দায়িত্বরতরা ২০২৫ সালের সিলেবাসের প্রশ্ন সরবরাহ করেন। পরীক্ষার প্রথম দিন হওয়ার কারনে তাদের বিষয়টি প্রথমে নজরে আসেনি। পরবর্তীতে নজরে এলে শিক্ষার্থীদের মধ্যে ভয় ও আতঙ্ক বিরাজ করে। কেউ কেউ ফেল করার ভয়ে কান্নায় ভেঙ্গে পড়েন। এমন ভূল হতে থাকলে শিক্ষার্থীদের ভবিষ্যত শঙ্কায় পড়বে। আগামী দিনে এমন পরিস্থিতি যেন না হয় সেজন্য সংশ্লিষ্ট সকলকে সচেতন হওয়া দরকার।
অভিভাবকরা জানান, কেন্দ্র সচিবের এমন দায়িত্বহীণতা ও গাফলতির কারনেই তাদের সন্তানদের ভবিষ্যত অন্ধকারের দিকে যাচ্ছিল। এমন দায়িত্বহীন ব্যক্তিকে অব্যাহতি দিয়ে সঠিক শিক্ষককে দায়িত্ব দেয়ার দাবি জানিয়েছেন তারা।
এদিকে কাঁচপুর ওমর আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের কেন্দ্র সচিব মো.আবদুল মতিন সরকার জানান, সিলেবাসের সাল দৃষ্টিগোচর না হওয়ার কারনে এমনটা হয়েছে। আগামী দিনগুলোতে এ বিষয়টি মাথায় রেখে দায়িত্ব পালন করবেন বলে জানান তিনি।
এ বিষয়ে সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসিফ আল জিনাত বলেন, পুরাতন সিলেবাসে পরীক্ষার বিষয়টি নজরে আসা মাত্র বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে অতিরিক্ত সময় দিয়ে নতুন সিলেবাসে পরীক্ষা নেয়া হয়েছে। আশা করি পরীক্ষার্থীদের মধ্যে আর তেমন কোন সমস্যা সৃষ্টি হবে না। শিক্ষার্থীদের এ বিষয়ে আতঙ্কের কোন কারন নেই।
তিনি আরও বলেন,  এ ধরনের গাফলতির কারণে কেন্দ্র সচিব মো. আবদুল মতিন সরকারকে অব্যাহতি দেয়া হয়েছে।
শু/সবা
জনপ্রিয় সংবাদ

জুলাই জাতীয় সনদ দ্রুত বাস্তবায়নের দাবি খেলাফত মজলিসের

২০২৫ সালের প্রশ্নে এসএসসি পরীক্ষা, কেন্দ্র সচিবকে অব্যাহতি

আপডেট সময় : ০৭:৩৫:১১ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬