9:51 pm, Tuesday, 2 June 2026

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত খলিলুর রহমান

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। মঙ্গলবার (২ জুন) জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত নির্বাচনে তিনি সাইপ্রাসের প্রার্থীকে পরাজিত করে বিজয় অর্জন করেন।

নির্বাচনে মোট ১৯০টি ভোটের মধ্যে খলিলুর রহমান পেয়েছেন ৯৯ ভোট। তার প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের বহুপাক্ষিকতা-বিষয়ক বিশেষ দূত আন্দ্রেয়াস এস কাকৌরিস পেয়েছেন ৯১ ভোট। এর মধ্য দিয়ে আগামী সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বৈশ্বিক এই গুরুত্বপূর্ণ ফোরামের নেতৃত্ব দেবে বাংলাদেশ।

এক বছরের জন্য সাধারণ পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন খলিলুর রহমান। তিনি বর্তমান সভাপতি ও জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক–এর স্থলাভিষিক্ত হচ্ছেন।

নিউইয়র্ক সময় সকাল ১০টায় জাতিসংঘ সদর দপ্তরের সাধারণ পরিষদ কক্ষে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। আঞ্চলিক আবর্তন নীতির আওতায় এবার এশিয়া-প্যাসিফিক গ্রুপ থেকে সভাপতি নির্বাচিত হওয়ার কথা ছিল। সেই লড়াইয়ে বাংলাদেশের প্রার্থী খলিলুর রহমান এবং সাইপ্রাসের রাষ্ট্রদূত আন্দ্রেয়াস কাকৌরিস প্রতিদ্বন্দ্বিতা করেন।

বাংলাদেশের জন্য এই বিজয়কে আন্তর্জাতিক অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক সাফল্য হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষকদের মতে, বৈশ্বিক বিভিন্ন সংকট, শান্তি, জলবায়ু পরিবর্তন, মানবাধিকার এবং উন্নয়ন ইস্যুতে এখন জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলাদেশের ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

five × four =

About Author Information

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত খলিলুর রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত খলিলুর রহমান

Update Time : ০৯:৫১:৩০ pm, Tuesday, ২ জুন ২০২৬