11:34 pm, Tuesday, 2 June 2026

ভূঞাপুরে যানজট নিরসনে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন ইউএনও 

টাঙ্গাইলের ভূঞাপুর বাসস্ট্যান্ড এলাকায় যাত্রীদের নির্বিঘ্নে যাতায়াত নিশ্চিত করতে ও যানজট নিরসন এবং অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে মাঠে কাজ করে যাচ্ছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও পৌর প্রশাসক মো. মাহবুব হাসান।
সোমবার (১ জুন) তিনি সরেজমিনে ভূঞাপুর বাসস্ট্যান্ড পরিদর্শন করে গণপরিবহন চলাচল, যাত্রীসেবা এবং ভাড়া আদায়ের বিষয়গুলো তদারকি করেন। এ সময় পরিবহন সংশ্লিষ্টদের সরকারি নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত অর্থ আদায় না করার নির্দেশনা দেন এবং যাত্রীদের সঙ্গে কথা বলে তাদের বিভিন্ন অভিযোগ ও মতামত শোনেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ঈদের ছুটি শেষে বিপুল সংখ্যক মানুষ কর্মস্থলে ফিরতে শুরু করায় বাসস্ট্যান্ড ও আশপাশের এলাকায় যানবাহনের চাপ বেড়েছে। এ পরিস্থিতিতে যানজট নিয়ন্ত্রণ এবং যাত্রীদের নিরাপদ ও স্বস্তিদায়ক যাতায়াত নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত নজরদারি চালানো হচ্ছে।
ইউএনও মো. মাহবুব হাসান বলেন, “যাত্রীদের কাছ থেকে কোনোভাবেই অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না। একই সঙ্গে বাসস্ট্যান্ড এলাকায় শৃঙ্খলা বজায় রেখে যানজটমুক্ত পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের তদারকি অব্যাহত থাকবে।”
শু/সবা
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

2 × two =

About Author Information

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত খলিলুর রহমান

ভূঞাপুরে যানজট নিরসনে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন ইউএনও 

Update Time : ০৬:৫১:৫০ pm, Tuesday, ২ জুন ২০২৬