8:17 pm, Sunday, 28 June 2026

বাংলাদেশে ৯.২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব দিল ১২ চীনা কোম্পানি

জ্বালানি, অবকাঠামো, লজিস্টিকস, উৎপাদন, শিক্ষা ও পরিবেশ খাতে বাংলাদেশে ৯ দশমিক ২১ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের প্রস্তাব দিয়েছে চীনের ১২টি শীর্ষ কোম্পানি। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফরকালে বেইজিংয়ে অনুষ্ঠিত বৈঠকের পর এসব বিনিয়োগ প্রস্তাব আসে।

গত ২৫ জুন বেইজিংয়ে ১২টি চীনা প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ঊর্ধ্বতন প্রতিনিধিরা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে বিভিন্ন খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন।

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী পরিচালক আশিক চৌধুরী শনিবার জানান, নতুন সরকারের দায়িত্ব গ্রহণের পর দেশে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসায় বিদেশি বিনিয়োগকারীদের আস্থা বেড়েছে। তিনি বলেন, বাংলাদেশ প্রথমবারের মতো পাঁচ বছরের কর-রূপরেখা (ট্যাক্স আউটলুক) প্রকাশ করেছে, যা বিনিয়োগকারীদের দীর্ঘমেয়াদি নীতিগত স্থিতিশীলতার বার্তা দিয়েছে।

খাতভিত্তিক বিনিয়োগ প্রস্তাব

বিনিয়োগ প্রস্তাব অনুযায়ী—

  • সাংহাই এসইউএস এনভায়রনমেন্ট কোম্পানি লিমিটেড বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন (ওয়েস্ট টু এনার্জি) প্রকল্পে ৮৯০ মিলিয়ন ডলার বিনিয়োগ করতে চায়।
  • চায়না ফিউচার এনার্জি গ্রুপ হোল্ডিং লিমিটেড গ্যাসক্ষেত্র অনুসন্ধান ও উন্নয়নে ২৫০ মিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব দিয়েছে।
  • চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন করপোরেশন (সিসিইসিসি) মোংলা বন্দর অর্থনৈতিক অঞ্চল, বন্ডেড ওয়্যারহাউস ও লজিস্টিকস অবকাঠামো উন্নয়নে ৬৫০ মিলিয়ন ডলার বিনিয়োগ করতে আগ্রহী।
  • শেনজেন কাইফা টেকনোলজি কোম্পানি লিমিটেড স্মার্ট বিদ্যুৎ মিটার উৎপাদনে ২৫০ মিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব দিয়েছে।
  • এসএফ এক্সপ্রেস মোংলায় কোল্ড-চেইন লজিস্টিকস ও বন্ডেড ওয়্যারহাউস স্থাপনে ১৮০ মিলিয়ন ডলার বিনিয়োগ করতে চায়।
  • হুয়াক্সিন টেক্সটাইল ইন্ডাস্ট্রি কোম্পানি লিমিটেড পুনর্ব্যবহৃত তুলা ও সুতা উৎপাদন, লিথিয়াম ব্যাটারি কারখানা এবং পায়রা শিল্পাঞ্চলে ২০০ মেগাওয়াট ক্যাপটিভ সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনে ১৯০ মিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব দিয়েছে।
  • ঝংক্সিন এনভায়রনমেন্টাল প্রোটেকশন গ্রুপ পায়রা শিল্পাঞ্চলে ই-বর্জ্য পুনর্ব্যবহার ও পরিবেশবান্ধব শিল্প স্থাপনে ১ দশমিক ৬৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করতে চায়।
  • সিআরআরসি জিয়ান কোম্পানি লিমিটেড বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরির (বিএমটিএফ) সঙ্গে যৌথ উদ্যোগে রেল কোচ সংযোজন কারখানা স্থাপনে ১৯০ মিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব দিয়েছে।
  • সিচুয়ান রোড অ্যান্ড ব্রিজ গ্রুপ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) প্রকল্পে ৪ দশমিক ৫ বিলিয়ন ডলার বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে।
  • চায়না কেপাই এডুকেশন গ্রুপ ৩০ হাজার শিক্ষার্থীর ধারণক্ষমতাসম্পন্ন একটি আধুনিক বিশ্ববিদ্যালয় ও কারিগরি শিক্ষা-শিল্প পার্ক প্রতিষ্ঠায় ২৭০ মিলিয়ন ডলার বিনিয়োগ করতে চায়।
  • চায়না শানডং ঝংক্সিন ফার্মাসিউটিক্যাল কোম্পানি লিমিটেড বাংলাদেশে বৃহৎ পরিসরে চীনা ভেষজ উদ্ভিদ চাষ ও সংশ্লিষ্ট শিল্প গড়ে তুলতে ১৯০ মিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব দিয়েছে।

সরকারের আশা, এসব বিনিয়োগ বাস্তবায়িত হলে দেশের অবকাঠামো, জ্বালানি, শিক্ষা, শিল্প ও কর্মসংস্থান খাতে উল্লেখযোগ্য অগ্রগতি হবে এবং বাংলাদেশ-চীনের অর্থনৈতিক সহযোগিতা আরও গভীর হবে।

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

4 + 1 =

About Author Information

পিডিবিএফ কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক নির্বাচিত বাগেরহাটের তাপস কুমার রায়

বাংলাদেশে ৯.২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব দিল ১২ চীনা কোম্পানি

Update Time : ০৭:৩৩:৫৯ pm, Sunday, ২৮ জুন ২০২৬