8:44 am, Friday, 1 May 2026
এসএসসি পরীক্ষা কাল শুরু

চট্টগ্রামের সব কেন্দ্রে পৌঁছেছে সরঞ্জাম, ব্যাপক প্রস্তুতি

আগামীকাল থেকে শুরু হচ্ছে চলতি বছরের সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা। পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে চট্টগ্রাম শিক্ষাবোর্ড। পরীক্ষার সকল সরঞ্জাম ইতোমধ্যে পৌঁছে গেছে কেন্দ্রে। নির্বিঘ্নে পরীক্ষা সম্পন্ন করার লক্ষে গতকাল চট্টগ্রাম শিক্ষবোর্ডে ভিজিলেন্স টিমের সদস্যদের নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।এতে পরীক্ষা কেন্দ্রের যাবতীয় নিয়ম–কানুন সম্পর্কে আলোকপাত করা হয়। পরীক্ষা গ্রহণের জন্য সব প্রস্তুতি সম্পন্ন বলে জানিয়েছেন চট্টগ্রাম শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর ইলিয়াছ উদ্দিন আহাম্মদ। জানা গেছে, এবারের এসএসসি পরীক্ষা হবে পূর্ণাঙ্গ সিলেবাসে, সব বিষয়ে পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে। এসএসসির তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে আগামী ১৩ মে। ১৫ মে থেকে ২২ মে পর্যন্ত চলবে ব্যবহারিক পরীক্ষা।এবার চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় এক হাজার ১৬৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট এক লাখ ৪০ হাজার ৬২৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে। ২১৯টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরমধ্যে নিয়মিত শিক্ষার্থী রয়েছে এক লাখ ১৭ হাজার ৯১৫ জন, অনিয়মিত ২২ হাজার ৬০১ জন এবং মানোন্নয়ন ১১২ জন শিক্ষার্থী রয়েছে। ছাত্র রয়েছে ৬১ হাজার ৬২৯ জন, ছাত্রী রয়েছে ৭৮ হাজার ৯৯৯ জন। বিজ্ঞার বিভাগের রয়েছে ৩৫ হাজার ৫৩০ জন, ব্যবসায় বিভাগের ৫৭ হাজার ৩২১ জন এবং মানবিক বিভাগের রয়েছে ৪৭ হাজার ৭৭৭ জন শিক্ষার্থী। চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে পাঁচ জেলার মধ্যে চট্টগ্রাম জেলায় রয়েছে ৯৯ হাজার ৭৯ জন, কঙবাজার জেলায় ২১ হাজার ৮০ জন, রাঙামাটি জেলায় ৭ হাজার ৯৬৭ জন, খাগড়াছড়ি জেলায় ৮ হাজার ১৭২ জন এবং বান্দরবান জেলায় রয়েছে ৪ হাজার ৩৩০ জন শিক্ষার্থী।চট্টগ্রাম জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এবারে চট্টগ্রাম জেলায় মোট এসএসসি পরীক্ষার্থী ৯৯ হাজার ৯৫ জন। ছাত্র সংখ্যা ৪৩ হাজার ৫৯৫ জন, ছাত্রী সংখ্যা ৫৫ হাজার ৫০০ জন। চট্টগ্রাম জেলায় মোট কেন্দ্র রয়েছে ১২৮টি, এর মধ্যে মহানগরে রয়েছে ৩৯টি, উপজেলায় ৮৯টি। এছাড়া চট্টগ্রাম জেলায় ভোকেশনালের কেন্দ্র রয়েছে ২১টি, এরমধ্যে মহানগরে ২টি, উপজেলায় ১৯টি। দাখিল পরীক্ষার মোট কেন্দ্র রয়েছে ২৯টি, এরমধ্যে মহানগরে ৬টি, উপজেলায় ২৩টি। তবে চট্টগ্রামে দাখিল ও ভোকেশনালের পরীক্ষার্থী সংখ্যা জানা যায়নি।চট্টগ্রাম শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর ইলিয়াছ উদ্দিন আহাম্মদ বলেন, এসএসসি পরীক্ষা উপলক্ষে আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আজ (মঙ্গলবার) পরীক্ষা উপলক্ষে ভিজিলেন্স টিমের সদস্যদের নিয়ে একটি বৈঠক হয়েছে। পরীক্ষা চলাকালীন সময়ে আমাদের দুই ধরনের টিম কাজ করবে। একটি সাধারণ আরেকটি স্পেশাল টিম।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

three × five =

About Author Information

Tipu Sultan

Popular Post

নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন- ডা.তাহের

এসএসসি পরীক্ষা কাল শুরু

চট্টগ্রামের সব কেন্দ্রে পৌঁছেছে সরঞ্জাম, ব্যাপক প্রস্তুতি

Update Time : ০৮:১৩:৪৭ pm, Wednesday, ৯ এপ্রিল ২০২৫