11:33 am, Thursday, 11 June 2026

সরকারি মাধ্যমিকে ২৮৪২ সহকারী শিক্ষকের পদ শূন্য: শিক্ষামন্ত্রী

দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে বর্তমানে ২ হাজার ৮৪২টি সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জাতীয় সংসদে হাফিজ উদ্দিন আহমেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে সিলেট-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবুল হাসান-এর লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের তথ্যানুযায়ী সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে বিদ্যমান শিক্ষক সংকট নিরসনে ইতোমধ্যে শূন্য পদের তালিকা প্রস্তুত করা হয়েছে। দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু করতে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)-এ প্রস্তাব পাঠানোর জন্য প্রয়োজনীয় তথ্য শিক্ষা মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে। এর মাধ্যমে শিগগিরই নিয়োগ কার্যক্রম শুরু হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও জানান, বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় ও আলিয়া মাদ্রাসাগুলোর শূন্যপদের তথ্য নিয়মিত হালনাগাদ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এসব প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ কার্যক্রম পরিচালিত হচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)-এর মাধ্যমে। এই প্রক্রিয়ায় ধাপে ধাপে সব শূন্যপদ পূরণ করা হচ্ছে।

এছাড়া শিক্ষামন্ত্রী জানান, সিলেট জেলার কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলায় বর্তমানে তিনটি সরকারি এবং ৪৭টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। এসবের মধ্যে ৪০টি এমপিওভুক্ত প্রতিষ্ঠান। এসব এলাকায় চলমান শিক্ষক সংকট নিরসনে বিশেষ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

two × one =

About Author Information

বিশ্বমানের উচ্চশিক্ষার লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অ্যাক্রেডিটেশন বিষয়ক কর্মশালা

সরকারি মাধ্যমিকে ২৮৪২ সহকারী শিক্ষকের পদ শূন্য: শিক্ষামন্ত্রী

Update Time : ০৬:০৫:২৩ pm, Thursday, ২৩ এপ্রিল ২০২৬