4:46 am, Thursday, 11 June 2026

যুক্তরাজ্যে বৃত্তির সুযোগ বাড়ানোর আহ্বান শিক্ষামন্ত্রীর

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাজ্যে উচ্চশিক্ষার বৃত্তির সুযোগ আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সচিবালয়ে তার দপ্তরে জেমস গোল্ডম্যান-এর নেতৃত্বে ব্রিটিশ প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ আহ্বান জানান।

বৈঠকে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন

আলোচনায় মন্ত্রী বাংলাদেশের শিক্ষাখাতসহ বিভিন্ন ক্ষেত্রে যুক্তরাজ্যের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। বিশেষ করে ব্রিটিশ কাউন্সিল-এর মাধ্যমে দেশে ইংরেজি শিক্ষার উন্নয়নে ভূমিকার প্রশংসা করেন তিনি।

মন্ত্রী আশা প্রকাশ করেন, দুই দেশের মধ্যে শিক্ষা খাতে সহযোগিতা আরও জোরদার হবে এবং ভবিষ্যতে এই সম্পর্ক নতুন নতুন ক্ষেত্রে সম্প্রসারিত হবে। একইসঙ্গে বাংলাদেশ সরকারের শিক্ষা খাতে নেওয়া বিভিন্ন পদক্ষেপেরও প্রশংসা করেন ব্রিটিশ প্রতিনিধিরা।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন ফরেন কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসের টিম লিডার মোহাম্মদ গোলাম কিবরিয়া, ব্রিটিশ কাউন্সিলের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস এবং হেড অব ইংলিশ অ্যান্ড স্কুল এডুকেশন দীপ্তি দাসসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

2 × 4 =

About Author Information

বিশ্বমানের উচ্চশিক্ষার লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অ্যাক্রেডিটেশন বিষয়ক কর্মশালা

যুক্তরাজ্যে বৃত্তির সুযোগ বাড়ানোর আহ্বান শিক্ষামন্ত্রীর

Update Time : ০৪:০৮:৪৫ pm, Thursday, ২৩ এপ্রিল ২০২৬