11:32 am, Thursday, 11 June 2026

জুলাই থেকে পাটের ব্যাগ ও স্কুল ড্রেস পাচ্ছে প্রাথমিক শিক্ষার্থীরা

দেশীয় পণ্যের ব্যবহার বাড়ানো এবং প্রাথমিক পর্যায় থেকেই সমতা ও পরিবেশ সচেতনতা গড়ে তুলতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন, সারাদেশে পর্যায়ক্রমে শিক্ষার্থীদের মধ্যে পাটজাত ব্যাগ ও স্কুল ড্রেস বিতরণ করা হবে।

বুধবার (২২ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি জানান, পাইলট প্রকল্প হিসেবে আগামী জুলাই মাস থেকে প্রতিটি উপজেলায় দুটি করে প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থীদের এই সুবিধা দেওয়া হবে। প্রথম মাসেই প্রায় এক লাখ শিক্ষার্থীর হাতে পাটের ব্যাগ ও স্কুল ড্রেস তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

এই কার্যক্রম বাস্তবায়নে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার মন্ত্রণালয় যৌথভাবে কাজ করবে। ধাপে ধাপে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের এই উদ্যোগের আওতায় আনা হবে বলে জানানো হয়েছে।

মাহদী আমিন বলেন, “মেড ইন বাংলাদেশ” ধারণাকে বাস্তবে রূপ দিতে এবং দেশীয় পণ্যের ব্যবহার বাড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে ধনী-গরিব বৈষম্য কমিয়ে একটি সমতাভিত্তিক সমাজ গড়ার লক্ষ্যও রয়েছে এর পেছনে।

তিনি আরও বলেন, পাটজাত ব্যাগ ব্যবহারের মাধ্যমে শিশুদের মধ্যে পরিবেশবান্ধব অভ্যাস গড়ে তোলা সম্ভব হবে। প্লাস্টিক ও পলিথিনের ক্ষতিকর প্রভাব থেকে দূরে রেখে পাটের মতো ঐতিহ্যবাহী ও টেকসই পণ্যের ব্যবহার বাড়ানোর দিকেও এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

সরকার মনে করছে, তৃণমূল পর্যায় থেকে শুরু হওয়া এই উদ্যোগ ভবিষ্যতে সারাদেশে দেশীয় পণ্যের ব্যবহার বৃদ্ধি এবং পরিবেশ সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

5 + 8 =

About Author Information

বিশ্বমানের উচ্চশিক্ষার লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অ্যাক্রেডিটেশন বিষয়ক কর্মশালা

জুলাই থেকে পাটের ব্যাগ ও স্কুল ড্রেস পাচ্ছে প্রাথমিক শিক্ষার্থীরা

Update Time : ০৩:৫৮:৫৮ pm, Wednesday, ২২ এপ্রিল ২০২৬