দীর্ঘ একযুগ পর প্রকাশ্য ব্যানারে এসেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা। এ সময় শতভাগ আবাসন, চাকসু নির্বাচন, ও ফ্যাসিবাদের দোসরদের বিচারসহ ৭ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সংগঠনটি। দীর্ঘদিন পর প্রকাশ্য এ মিছিলে দুই হাজারের বেশি নেতাকর্মীর উপস্থিতি ছিল বলে জানিয়েছেন শাখা শিবিরের অফিস সম্পাদক হাবিুল্লাহ খালেদ।
সোমবার (১৯ মে) বেলা সাড়ে ১২ টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্র (চাকসু) থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়। এরপর মিছিলটি প্রশাসনিক ভবন হয়ে শহিদ মিনার অতিক্রম করে জিরো পয়েন্টে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে সংগঠনটির নেতাকর্মীরা ‘শিবিরের অপর নাম, আদর্শের সংগ্রাম, এই ক্যাম্পাসের একক বীর, ইসলামী ছাত্রশিবির, ‘আমার তোমার অধিকার, চাকসু চাকসু’, ‘জনে জনে খবর দে, সেশন জটের কবর দে’, জুলাইয়ের প্রশাসন, দাও শতভাগ আবাসন’, ‘চবি শিবিরের কয় দফা, সাত দফা সাত দফা’ ইত্যাদি স্লোগান দেন। বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী বলেন, “ড.ইউনুস বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে এসেছিল, কিন্তু সুশীল-এনজিও মার্কা প্রশাসন তার কাছ থেকে কোন কিছুই আদায় করতে পারে নাই। অতিদ্রুত প্রধান উপদেষ্টাকে বুঝিয়ে আমাদের শতভাগ আবাসন নিশ্চিত করতে হবে। সেশন জটের তীব্র করাল ঘ্রাসে অনেক সম্ভাবনাময়ী শিক্ষার্থী ঝরে পড়ছে। এভাবে তাদের ক্যারিয়ার আজ ধ্ব্যসের মুখে।”
তিনি বলেন, “ ফ্যাসিবাদের সহযোগীরা এখনো বিশ্ববিদ্যালয় প্রশাসনে রয়েছে। তারা আমার ভাই মুজাহিদ-মাসুদকে কুপিয়ে হত্যা করেছে। মামুনকে জবাই করে এবং জোবায়েরকে গুলি করে হত্যা করেছে। তারা এখনো বিশ্ববিদ্যালয়ে শিক্ষকের দায়িত্ব পালন করছে। অতিদ্রুত ফ্যাসিবাদের দোসরদের ক্যাম্পাস থেকে বের করতে হবে।”
এছাড়া জুলাই বিপ্লব ও ফ্যাসিবাদী শাসনামলে শিক্ষার্থীদের নির্যাতনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত শিক্ষার্থীদের স্থায়ী বহিষ্কার এবং জড়িত শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের চাকরিচ্যুত করতে হবে। বিগত ফ্যাসিবাদী শাসনামলে অবৈধ নিয়োগের সাথে জড়িত সকলের বিচার এবং নিয়োগপ্রাপ্তদের চাকরিচ্যুত করতে হবে। সমাবেশে আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগরী দক্ষিণের সভাপতি ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য মুহাম্মদ ইব্রাহিম রনি এবং শাখা শিবিরের সাংগঠনিক সম্পাদক খলীল আনোয়ার।
এমআর/সব
8:43 am, Friday, 1 May 2026
News Title :
চবিতে ইসলামি ছাত্রশিবিরের ৭ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ
-
চবি সংবাদদাতা - Update Time : ০৪:২২:০৬ pm, Monday, ১৯ মে ২০২৫
- ।
- 167 Time View
Tag :
Popular Post
চবি সংবাদদাতা 















