০৪:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

গুপ্ত সংগঠন নতুন জালেম হয়ে আবির্ভূত হয়েছে—তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, একটি রাজনৈতিক দল জনগণের কাছে ভিন্ন পরিচয়ে পরিচিত, যাদের ‘গুপ্ত পরিচয়ে’ চেনে মানুষ। এই গুপ্ত সংগঠনের ব্যক্তিরাই এখন দেশের মানুষের কাছে নতুন জালেম রূপে আবির্ভূত হয়েছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বরিশাল শহরের ঐতিহাসিক বেলস পার্কে নির্বাচনী সমাবেশে এসব কথা বলেন তিনি। সমাবেশে বরিশাল বিভাগের ২১টি আসনের বিএনপি ও মিত্র দলের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন তারেক রহমান।

তিনি বলেন, “৫ আগস্ট পূর্ববর্তী স্বৈরাচার জনগণের ভোটের অধিকার ও কথা বলার অধিকার কেড়ে নিয়েছিল। তারা গুণীদের অপদস্থ করত। তারা পালিয়ে যাওয়ার পর আশা করেছিলাম এই রীতি বন্ধ হবে। কিন্তু দুঃখের সঙ্গে দেখলাম তা বন্ধ হয়নি।”

তারেক রহমান অভিযোগ করেন, “একটি রাজনৈতিক দল জনগণের কাছে গুপ্ত পরিচয়ে পরিচিত। তারা এখন বাংলাদেশে নতুন জালেম হয়ে আবির্ভূত হয়েছে।”

নারীদের ভূমিকার প্রসঙ্গ তুলে তিনি বলেন, দেশের নারী-পুরুষ মাঠে কাজ করার পাশাপাশি কলকারখানায়ও কাঁধে কাঁধ মিলিয়ে শ্রম দিচ্ছেন। গার্মেন্ট শিল্পে নারীদের অবদান বিশ্বব্যাপী বাংলাদেশের সুনাম বাড়িয়েছে।

তিনি আরও বলেন, “নতুন জালেমদের নেতা দুই দিন আগে দেশের নারীদের নিয়ে একটি কলঙ্কিত শব্দ ব্যবহার করেছে। যাদের মা-বোনদের প্রতি শ্রদ্ধা নেই, তাদের কাছ থেকে দেশের অগ্রগতি আশা করা যায় না।”

এদিকে সমাবেশে নারী নেতাকর্মীদের জন্য বাঁশের ব্যারিকেড দিয়ে আলাদা বসার জায়গা করা হলেও, তারেক রহমান মঞ্চে ওঠার পর পুরুষ সমর্থকদের হুড়োহুড়িতে ব্যারিকেড ভেঙে পড়ে। এতে কয়েক শতাধিক নারী দিশেহারা হয়ে পড়েন এবং কয়েকজন নারী ও শিশু অসুস্থ হয়ে পড়েন। একজন নারীকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে নেওয়া হয়।

শু/সবা

জনপ্রিয় সংবাদ

সরকারি সেবা হবে দ্রুত, দুর্নীতিমুক্ত এবং প্রযুক্তিনির্ভর: প্রধান উপদেষ্টা

গুপ্ত সংগঠন নতুন জালেম হয়ে আবির্ভূত হয়েছে—তারেক রহমান

আপডেট সময় : ০৪:২২:৩২ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬