০৪:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে আম্পায়ার মুকুল

জাতীয় দলের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর ঠিক আগমুহূর্তে পর্দা নামছে আইসিসির আরেকটি বৈশ্বিক আসর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের। আগামীকাল শুক্রবার জিম্বাবুয়ের হারারেতে ফাইনালে মুখোমুখি হবে ভারত ও ইংল্যান্ডের যুবারা। ওই ম্যাচে দায়িত্ব পালন করবেন বাংলাদেশের আম্পায়ার মাসুদুর রহমান মুকুল।

বাংলাদেশ সময় দুপুর দেড়টায় শুরু হওয়া ফাইনাল ম্যাচে অনফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন লুবাবালো গকুমা ও শন হেইগ। তৃতীয় আম্পায়ারের দায়িত্বে থাকছেন জাহিদ বাসারাথ এবং চতুর্থ আম্পায়ার হিসেবে থাকবেন মাসুদুর রহমান মুকুল। ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন গ্রায়েম লা ব্রুই।

এর আগে ভারত ও আফগানিস্তানের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালেও চতুর্থ আম্পায়ার ছিলেন মুকুল। সেই ম্যাচে আফগানিস্তানের দেওয়া ৩১১ রানের লক্ষ্য ৭ উইকেট হাতে রেখে জয় পায় ভারত। চলমান এই যুব বিশ্বকাপে চারটি ম্যাচে অনফিল্ড আম্পায়ারের দায়িত্বও পালন করেছেন তিনি।

এ নিয়ে টানা ষষ্ঠবার এবং সব মিলিয়ে দশমবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে উঠেছে ভারত। পাঁচবারের চ্যাম্পিয়ন ভারত এক আসর বিরতির পর আবারও শিরোপা পুনরুদ্ধারে মুখিয়ে। অন্যদিকে, ইংল্যান্ড সর্বশেষ ১৯৯৭-৯৮ আসরে শিরোপা জিতেছিল। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে এবার আবারও চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য তাদের।

শু/সবা

জনপ্রিয় সংবাদ

সরকারি সেবা হবে দ্রুত, দুর্নীতিমুক্ত এবং প্রযুক্তিনির্ভর: প্রধান উপদেষ্টা

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে আম্পায়ার মুকুল

আপডেট সময় : ০৫:৩৯:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬