১০:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

রোববার নয়াপল্টনে বিএনপির নির্বাচনী সমাবেশ

ঢাকায় নির্বাচনী জনসমাবেশ করবে বিএনপি। রোববার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ঢাকা মহানগরীতে দলের সর্বশেষ কর্মসূচি আগে ৯ ফেব্রুয়ারি নির্ধারিত থাকলেও তা এক দিন এগিয়ে ৮ ফেব্রুয়ারি করা হয়েছে। তিনি জানান, সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

রুহুল কবির রিজভী আরও বলেন, আগামীকাল শুক্রবার বিকেল ৩টার দিকে বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হবে।

দেশ ও গণতন্ত্রের স্বার্থে জনগণ এবার ধানের শীষে ভোট দেবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। রিজভীর ভাষ্য, কোনো চক্রান্ত বা ষড়যন্ত্র করে বিএনপির অগ্রযাত্রা থামানো যাবে না।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদী আমিনসহ দলের অন্যান্য নেতারা।

শু/সবা

আপডেট সময় : ০৫:২৭:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬