পবিত্র রমজান মাসকে সামনে রেখে সরকারি অফিসের সময়সূচি নির্ধারণ করা হয়েছে। রমজানে অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
তিনি বলেন, উপদেষ্টা পরিষদের বৈঠকে রমজানের কর্মঘণ্টা নির্ধারণ করা হয়েছে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। এ সময়ের মধ্যে দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত ১৫ মিনিট জোহরের নামাজের বিরতি থাকবে।
তবে ব্যাংক, বিমা প্রতিষ্ঠান, সুপ্রিম কোর্টসহ অন্যান্য স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠান রমজানে নিজ নিজ সুবিধা অনুযায়ী অফিসসূচি নির্ধারণ করবে বলেও জানান প্রেস সচিব।
সংবাদ সম্মেলনে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে এ পর্যন্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদিত অধ্যাদেশ, নীতিমালা, কর্মকৌশল, কর্মপরিকল্পনা ও বিভিন্ন দ্বিপাক্ষিক চুক্তির বিষয়েও বিস্তারিত তুলে ধরা হয়।
শু/সবা




















