০১:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

চেক অ্যান্ড ব্যালেন্স থাকায় ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের আশঙ্কা নেই: মির্জা ফখরুল

  • সবুজ বাংলা
  • আপডেট সময় : ০৩:১৯:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
  • 20

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এবারের জাতীয় নির্বাচনে চেক অ্যান্ড ব্যালেন্স ও কাউন্টার ব্যালেন্স সঠিকভাবে বিদ্যমান থাকায় তথাকথিত ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের আশঙ্কা নেই। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, একটি সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি ল্যান্ডস্লাইড জয় পাবে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১১টার দিকে ঠাকুরগাঁও শহরের কালিবাড়ি এলাকায় নিজ বাসভবনে সংবাদকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের আশঙ্কা প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, বিগত ১৫ বছরে নির্বাচনে ব্যাপক কারচুপি ও প্রকৌশল কৌশল ব্যবহারের অভিজ্ঞতার কারণে মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তবে সার্বিক পরিস্থিতি বিবেচনায় এবার সে ধরনের প্রভাব কার্যকর হবে না বলেই তার ধারণা।

মাঠ প্রশাসন জামায়াতে ইসলামীর সাজানো—এমন অভিযোগের বিষয়ে তিনি বলেন, গণমাধ্যমে এমন কথা এলেও তিনি বিষয়টিকে সে দৃষ্টিতে দেখছেন না। সরকারি কর্মকর্তা-কর্মচারীরা নিয়ম মেনেই দায়িত্ব পালন করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

নির্বাচনী পরিবেশ প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেন, শুরুতে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও বর্তমানে সার্বিক পরিবেশ অনুকূলে রয়েছে। দীর্ঘদিন পর নির্বাচন হওয়ায় মানুষের মধ্যে আগ্রহ ও প্রত্যাশাও বেড়েছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঠাকুরগাঁও সফর স্থানীয় রাজনীতিতে ইতিবাচক প্রভাব ফেলেছে উল্লেখ করে তিনি বলেন, এই সফর বিএনপির রাজনৈতিক অবস্থানকে আরও শক্তিশালী করেছে।

নির্বাচন নিয়ে দলের প্রত্যাশা সম্পর্কে মির্জা ফখরুল বলেন, এই নির্বাচন গণতন্ত্রে ফেরার ‘গেটওয়ে’। নির্বাচন সুষ্ঠু হলে রাষ্ট্র ও সমাজে গণতান্ত্রিক চর্চার নতুন সুযোগ সৃষ্টি হবে।

নির্বাচনের ফলাফল যা-ই হোক, বিএনপি তা মেনে নেবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি অতীতেও নির্বাচনের ফল মেনে নিয়েছে। ২০০৮ সালে মাত্র ৩০টি আসন পেলেও দল সংসদে গিয়েছিল।

সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে আশঙ্কা প্রসঙ্গে তিনি বলেন, কিছু উদ্বেগ থাকতেই পারে, তবে বিএনপি সবাইকে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছে। হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ও মুসলমান—সবাই নির্বিঘ্নে ভোট দেবেন বলে তিনি আশাবাদী।

সবশেষে বিএনপির মহাসচিব বলেন, বিএনপি প্রতিটি নির্বাচনকেই গুরুত্ব দিয়ে দেখে এবং সব প্রতিদ্বন্দ্বী দলকে গুরুত্বের সঙ্গে নিয়েই প্রস্তুতি নিচ্ছে। সে কারণেই এবার দলের ল্যান্ডস্লাইড বিজয়ের ব্যাপারে তারা আশাবাদী।

শু/সবা

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে পৌর ভবনের সামনের সড়কে ককটেল বিস্ফোরণ

চেক অ্যান্ড ব্যালেন্স থাকায় ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের আশঙ্কা নেই: মির্জা ফখরুল

আপডেট সময় : ০৩:১৯:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬