০১:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সুষ্ঠু নির্বাচন হলে ফল যাই হোক বিএনপি মেনে নেবে: মাহাদী আমিন

সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হলে ফলাফল যাই হোক না কেন, তা বিএনপি অবশ্যই মেনে নেবে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যানের রাজনৈতিক উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদী আমিন।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

গত এক মাসে নির্বাচন কমিশনে বিএনপির দাখিল করা অভিযোগগুলোর অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে মাহাদী আমিন বলেন, অনেক অভিযোগের ক্ষেত্রে সমাধান পাওয়া গেছে, তবে কিছু বিষয়ে বিলম্ব হয়েছে এবং কিছু অভিযোগের নিষ্পত্তি এখনও হয়নি। তিনি আশা প্রকাশ করেন, যেকোনো রাজনৈতিক দলের অভিযোগের ক্ষেত্রে নির্বাচন কমিশন যেন দ্রুত সত্যতা যাচাই করে প্রয়োজনীয় পদক্ষেপ নেয় এবং সংশ্লিষ্টদের তা অবহিত করে।

নির্বাচনে নিশ্চিত পরাজয় বুঝতে পেরে জামায়াত নেতাকর্মীরা টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছেন—এমন অভিযোগ তুলে বিএনপির এই মুখপাত্র বলেন, সারা দেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী প্রচারণায় জনগণের স্বতঃস্ফূর্ত ও বিপুল অংশগ্রহণ প্রমাণ করে যে জনসমর্থনের দিক থেকে বিএনপি এখন শীর্ষে রয়েছে।

তিনি আরও বলেন, দেশের বিভিন্ন এলাকায় বিএনপির পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, তাতে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে বিএনপির নিরঙ্কুশ বিজয় অনিবার্য, ইনশাআল্লাহ। এই বাস্তবতা উপলব্ধি করেই একটি নির্দিষ্ট রাজনৈতিক দল অপপ্রচার চালাচ্ছে, সহিংসতার ইঙ্গিত দিচ্ছে এবং ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে ভোট চাইছে। এমনকি জাল ভোটের প্রস্তুতিও তারা নিচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

মাহাদী আমিন বলেন, জনরায়ের শক্তির মুখে দাঁড়িয়ে এ ধরনের অপকৌশল রাজনৈতিক দেউলিয়াত্বেরই বহিঃপ্রকাশ। যারা সততা, দুর্নীতিবিরোধী অবস্থান ও ‘ইনসাফ’-এর কথা বলে, তারাই যদি নির্বাচনে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করে, তবে তা অত্যন্ত লজ্জাজনক।

এ প্রসঙ্গে তিনি অভিযোগ করে বলেন, জামায়াতের আমির শফিকুর রহমানের নির্বাচনী এলাকা ঢাকা-১৫ আসনে দলটির এক শীর্ষ আইনজীবী নেতা প্রকাশ্যে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করেছেন—এমন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। অর্থ দিয়ে সাধারণ মানুষ ও তরুণ সমাজকে প্রলুব্ধ করা নির্বাচনী আচরণবিধির গুরুতর লঙ্ঘন।

তিনি বলেন, নির্বাচনী আচরণবিধি-২০২৫-এর বিধি ২৭ অনুযায়ী এটি একটি দণ্ডনীয় অপরাধ। এ বিষয়ে নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানায় বিএনপি।

শু/সবা

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে পৌর ভবনের সামনের সড়কে ককটেল বিস্ফোরণ

সুষ্ঠু নির্বাচন হলে ফল যাই হোক বিএনপি মেনে নেবে: মাহাদী আমিন

আপডেট সময় : ০১:৫০:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬