11:07 pm, Tuesday, 28 April 2026

গোপালগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ, দুই আনসার ও শিশু আহত

ছবি: সংগৃহীত

গোপালগঞ্জ সদরের রেশমা ইন্টারন্যাশনাল স্কুল ভোটকেন্দ্রে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দুই আনসার সদস্য এবং ভোটারের সঙ্গে থাকা এক শিশু আহত হয়েছেন। বিস্ফোরণে ভোটকেন্দ্রের মূল ফটকও ক্ষতিগ্রস্ত হয়েছে।

আহতরা হলেন: ভোটকেন্দ্রে দায়িত্বরত আনসার সদস্য সুকণ্ঠ মজুমদার, সেকশন কমান্ডার জামাল হোসেন এবং ভোটারের সঙ্গে থাকা ১৩ বছর বয়সী আমেনা খানম।

ভোটকেন্দ্রে দায়িত্বরত সাব-ইন্সপেক্টর জাহিদুল ইসলাম জানান, সকাল ৯টার দিকে কেন্দ্রের বাইরে থেকে দুর্বৃত্তরা ককটেল ছুড়ে দেয়। বিস্ফোরণের বিকট শব্দে ভোটাররা আতঙ্কিত হন। তিনি আরও বলেন, “ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে।”

ভোটকেন্দ্রে দায়িত্বরত কর্মকর্তারা আহতদের চিকিৎসার ব্যবস্থা করেছেন এবং নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে।

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

nine + 2 =

Popular Post

বিমানবন্দরে জোরদার নিরাপত্তা, শাহজালালে বাড়তি নজরদারি

গোপালগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ, দুই আনসার ও শিশু আহত

Update Time : ১১:৪৭:৩০ am, Thursday, ১২ ফেব্রুয়ারী ২০২৬