5:32 am, Tuesday, 28 April 2026

ভোট ‘ইঞ্জিনিয়ারিং’ হলে মানা হবে না: মির্জা আব্বাস

ঢাকা-৮ আসনের ধানের শীষের প্রার্থী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, এখন পর্যন্ত ভোটগ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে চলছে। তবে ভোটে কোনো ধরনের কারচুপি বা ‘ইঞ্জিনিয়ারিং’ হলে তা মেনে নেওয়া হবে না।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মির্জা আব্বাস মহিলা কলেজ ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করা সংশ্লিষ্ট সবার দায়িত্ব। নির্বাচন কমিশন ও প্রশাসনকে এ বিষয়ে আরও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, এখন পর্যন্ত সুষ্ঠু না হওয়ার মতো কোনো পরিস্থিতি তার নজরে আসেনি। তবে নির্বাচনী প্রক্রিয়ায় কোনো ধরনের অনিয়ম বা প্রভাব খাটানোর চেষ্টা হলে তা মেনে নেওয়া হবে না।

শাপলা কলি প্রতীকের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর কেন্দ্রে এজেন্ট প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে মির্জা আব্বাস বলেন, এ বিষয়ে তিনি অবগত নন।

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

fourteen + 10 =

Popular Post

বিমানবন্দরে জোরদার নিরাপত্তা, শাহজালালে বাড়তি নজরদারি

ভোট ‘ইঞ্জিনিয়ারিং’ হলে মানা হবে না: মির্জা আব্বাস

Update Time : ০২:০২:৫৫ pm, Thursday, ১২ ফেব্রুয়ারী ২০২৬