1:01 am, Thursday, 9 July 2026

কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর পদে রাজনৈতিক প্রভাব: জামায়াতে ইসলামী উদ্বেগ প্রকাশ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর পদে ‘রাজনৈতিক বিবেচনায়’ নিয়োগকে গভীর উদ্বেগের বিষয় হিসেবে উল্লেখ করেছে। সংগঠনটি বলেছে, নতুন গভর্নর বর্তমান শাসক দলের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ছিলেন এবং ইতোমধ্যে জ্যেষ্ঠ ব্যাংকাররা স্বার্থের সংঘাত ও প্রাতিষ্ঠানিক স্বাধীনতা নিয়ে সংশয় প্রকাশ করেছেন।

জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর পদ কোনো আনুষ্ঠানিক বা অলংকারমূলক দায়িত্ব নয়। এটি দেশের গুরুত্বপূর্ণ পদগুলোর একটি, যার ওপর নির্ভর করে মুদ্রানীতি, ব্যাংকিং খাত নিয়ন্ত্রণ, আর্থিক শৃঙ্খলা এবং দেশীয় ও আন্তর্জাতিক আস্থা বজায় রাখা।

তিনি আরও বলেন, দেশের ইতিহাসে প্রথমবার একজন শিল্পপতিকে কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্বে বসানো হলো, যার প্রতিষ্ঠানের প্রায় ৮৯ কোটি টাকা ঋণ পুনঃতফসিলের সুবিধা নিয়োগের আগে হয়েছে। একই ব্যক্তি শাসক দলের নির্বাচন পরিচালনা কমিটির সদস্যও ছিলেন। এই পরিস্থিতিতে স্বার্থের সংঘাত ও প্রাতিষ্ঠানিক স্বাধীনতা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক।

গোলাম পরওয়ার বলেন, রাজনৈতিক আনুগত্যের ভিত্তিতে নিয়োগ, মেধা ও যোগ্যতাকে উপেক্ষা করে নেওয়া সিদ্ধান্ত দেশের আস্থা ক্ষুণ্ণ করে এবং আন্তর্জাতিক মহলেও আস্থার সংকট তৈরি করতে পারে। তিনি প্রশ্ন তোলেন, “যিনি একটি মাঝারি প্রতিষ্ঠানের চ্যালেঞ্জ সামলাতে ব্যর্থ হয়েছেন, তিনি কীভাবে পুরো দেশের আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করবেন?”

তিনি আশঙ্কা প্রকাশ করেন, দেশের অর্থনীতির জন্য সবচেয়ে বেশি প্রয়োজন বিশ্বাসযোগ্যতা, পেশাদারিত্ব এবং মেধাভিত্তিক নেতৃত্ব; এ সময়ে কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতার ক্ষতি হতে পারে এই নিয়োগের মাধ্যমে।

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

1 + fifteen =

Popular Post

সংগঠনের আদর্শ রক্ষায় যুবদলের ৩০০ নেতা–কর্মীকে বহিষ্কার করা হয়েছে: যুবদল সভাপতি

কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর পদে রাজনৈতিক প্রভাব: জামায়াতে ইসলামী উদ্বেগ প্রকাশ

Update Time : ০৩:৫৯:৫৫ pm, Thursday, ২৬ ফেব্রুয়ারী ২০২৬