সরকারি তিতুমীর কলেজ ফিলোসফি ক্লাবের ২০২৬-২৭ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সোমবার (২৯ জুন) নবগঠিত এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
নতুন কমিটিতে দর্শন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মইদুন্নেসাকে প্রধান পৃষ্ঠপোষক করা হয়েছে। এছাড়া দর্শন বিভাগের সব শিক্ষককে ক্লাবের মডারেটর হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। মো: রিমু হোসেন এবং জিহাদ হাওলাদারকে অ্যালামনাই উপদেষ্টা করে একটি কার্যনির্বাহী কমিটি প্রদান করা হয়।
কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. একরাম হোসাইন ফাহিম, সিনিয়র সহ-সভাপতি রহমত উল্লাহ রিফাত এবং সাধারণ সম্পাদক নূর জালাল। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. জুবায়ের হোসেন হৃদয়। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. সুজন হোসেন নিলয়, প্রচার ও প্রকাশনা সম্পাদক হয়েছেন অহনা পোদ্দার এবং দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন এইচ এম কেফায়েতউল্লাহ।
নবনির্বাচিত নেতারা জানান, দর্শন বিভাগের শিক্ষার্থীদের একাডেমিক দক্ষতা উন্নয়ন, গবেষণামূলক কার্যক্রম, সেমিনার, বিতর্ক, পাঠচক্র এবং বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে সরকারি তিতুমীর কলেজ ফিলোসফি ক্লাবকে আরও সক্রিয়, গতিশীল ও সমৃদ্ধ সংগঠনে পরিণত করতে তারা কাজ করবেন।
শু/সবা
অহনা পোদ্দার, সরকারি তিতুমীর কলেজ প্রতিনিধি 
























