8:40 pm, Thursday, 2 July 2026

কমল এলপি গ্যাসের দাম, ১২ কেজি সিলিন্ডার এখন ১,৫২৮ টাকা

ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও অটোগ্যাসের নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন দাম অনুযায়ী, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের মূল্য ১ হাজার ৮৮৫ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৫২৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) বিইআরসি নতুন এ মূল্য ঘোষণা করে। নতুন দর বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই কার্যকর হবে।

নতুন ঘোষণায় যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও কমানো হয়েছে। প্রতি লিটার অটোগ্যাসের মূল্য ৮৬ টাকা ৯৩ পয়সা থেকে কমিয়ে ৭০ টাকা ৪০ পয়সা নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ২ জুন বিইআরসি ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করেছিল। একই সময়ে অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা করা হয়েছিল।

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

19 − four =

About Author Information

Popular Post

খসড়া মানবাধিকার কমিশন আইন নিয়ে টিআইবির উদ্বেগ

কমল এলপি গ্যাসের দাম, ১২ কেজি সিলিন্ডার এখন ১,৫২৮ টাকা

Update Time : ০৪:১৯:৫৬ pm, Thursday, ২ জুলাই ২০২৬