8:04 pm, Wednesday, 8 July 2026

এমন আবেগ অনুভব করতেই কোচ হয়েছেন ‘কাঁদুনে’ স্কালোনি

মিসরের বিপক্ষে অবিশ্বাস্য প্রত্যাবর্তনের পর আবেগে ভেসেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনিও। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি জানান, জয়ের পর ড্রেসিংরুমে আবেগঘন পরিবেশ তৈরি হয়েছিল এবং খেলোয়াড়দের অনেকের চোখেই আনন্দের অশ্রু ছিল।

স্কালোনি বলেন, ‘ম্যাচ জেতার পর ড্রেসিংরুমে সবার চোখেই পানি ছিল। ছেলেরা ইদানীং আমাকে “কাঁদুনে” বলে খেপায়। এ জয়ের মাহাত্ম্য আমাদের অতীতের অনেক বড় অর্জনের সমান। আমি সত্যিই আবেগ ধরে রাখতে পারিনি। মেসি যেমনটা কাতার বিশ্বকাপের পর বলেছিল—এই দল কখনো দেশের মানুষকে একা ফেলে যাবে না।’

তিনি বলেন, এমন আবেগ অনুভব করার জন্যই তিনি কোচ হয়েছেন। তাঁর ভাষায়, ‘আমরা অনেক সুযোগ তৈরি করেছিলাম, কিন্তু কাজে লাগাতে পারিনি। এটাই ফুটবল। এমন আবেগ অনুভব করার জন্যই আমি কোচ হয়েছিলাম। কোচ হওয়াটা আমার পছন্দ বলে যে কোচ হয়েছি, তা নয়।’

শেষ ষোলোতে মিসরের বিপক্ষে ম্যাচের ৭৯ মিনিট পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে ছিল আর্জেন্টিনা। তবে শেষ সময়ে দুর্দান্ত প্রত্যাবর্তন করে জয় নিশ্চিত করে দলটি। স্কালোনি বলেন, দল হারলেও তার কোনো আক্ষেপ থাকত না, কারণ খেলোয়াড়রা নিজেদের সর্বোচ্চটা দিয়ে খেলেছেন।

তিনি বলেন, ‘পুরো ম্যাচটাই আর্জেন্টিনার নিয়ন্ত্রণে ছিল। আমরা অনেক সুযোগ তৈরি করেছি, এটাই ফুটবল। কখনো যদি আমাদের হারতেই হয়, তবে আজ যেভাবে খেলছিলাম, আমি সেভাবেই হেরে যেতে রাজি আছি। কারণ, ছেলেরা মাঠে তাদের সবটুকু উজাড় করে দিয়েছে।’

ম্যাচে একটি গোল ও একটি অ্যাসিস্ট করে দলের জয়ে বড় ভূমিকা রাখেন লিওনেল মেসি। ম্যাচ শেষে আবেগাপ্লুত মেসির প্রশংসা করে স্কালোনি বলেন, ‘মেসি বারবার চেষ্টা করে যাচ্ছিল। এটা দেখলে আমার গায়ে কাঁটা দেয়। ক্যারিয়ারের এ পর্যায়ে এসেও ও যেভাবে ফুটবলের আবেগটা অনুভব করে, তা ভাষায় প্রকাশ করা কঠিন।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

eleven − eleven =

About Author Information

Popular Post

সংগঠনের আদর্শ রক্ষায় যুবদলের ৩০০ নেতা–কর্মীকে বহিষ্কার করা হয়েছে: যুবদল সভাপতি

এমন আবেগ অনুভব করতেই কোচ হয়েছেন ‘কাঁদুনে’ স্কালোনি

Update Time : ০৫:২৮:০৯ pm, Wednesday, ৮ জুলাই ২০২৬