আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াত প্রথম বারের মতো লড়াইয়ে নেমেছেন সরাসরি তিন প্যানেলে।
কক্সবাজারের সাধারণ মানুষ ও সদস্যদের সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শনিবার, ২৮ ফেব্রুয়ারি, অনুষ্ঠিত হতে যাচ্ছে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচন।
১৯০১ সালে স্হাপিত ঐতিহ্যের ধারক আইনজীবী সমিতির এবারের নির্বাচনে এই প্রথমবারের মত অনুস্টিত হচ্ছে তিনটি পৃথক প্যানেলে।
১৭ জন আইনজীবী নিয়ে গঠিত কার্যকরি পরিষদের নির্বাচনে তিন প্যানেলে প্রার্থী রয়েছেন প্রায় ৫০ জন। এবারের জাতীয় নির্বাচনের আঙ্গিকে বিএনপি ও জামায়াতে ইসলামী আইনজীবী সমিতির নির্বাচনেও পৃথক প্যানেলে নির্বাচন করছে। সেই সাথে উপর্যুপরি দুই বছর পর আবারও আওয়ামী লীগ সমর্থিতরা এবার নির্বাচনী মাঠে ফিরে এসেছে। এসব কারণে এতদিনের দুটি প্যানেলের স্হানে এবার তিনটি।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কক্সবাজার জেলা কমিটির সভাপতি এডভোকেট নাছির উদ্দীন বলেন, অন্যান্য বারের চাইতে এবার ভিন্ন মেজাজ ধারণ করেছে নির্বাচনী পরিবেশ বিগত সময়ে আওয়ামী লীগের সাথে বিএনপি জামাত যৌথ প্যনেলে নির্বাচন করতো। কক্সবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচনে এই প্রথমবারের মতো সরাসরি তিন দল থেকে তিনটি প্যনেলে আলাদা নির্বাচন করছে বলতে গেলে একদম শান্তিপূর্ণ পরিবেশ।
এডভোকেট তাপস রক্ষিত বলেন, ভোটারের উৎসাহ উদ্দীপনা প্রার্থীদের দৌড়ঝাপ লক্ষনীয়ভাবে চোখে পড়ার মতো। এটি আইনজীবী সমিতির নির্বাচন হলেও দলীয় শক্তির জানান দিতে রাজনৈতিক দলগুলো ভিতরে ভিতরে শক্তি যোগান দিচ্ছে। তবে এটিই সত্যি যে রাজনৈতিক পরিচয়ের চাইতেও ব্যক্তি ইমেজ নির্ভর করছে এই নির্বাচন। দিন শেষ সকলেই এক।
শু/সবা


























