ভাষা আন্দোলনের ৭৪ বছর: লালমনিরহাটে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত » দৈনিক সবুজ বাংলা
০৯:০৪ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ভাষা আন্দোলনের ৭৪ বছর: লালমনিরহাটে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

ভাষা আন্দোলনের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে শিশু-কিশোরদের সচেতন ও আগ্রহী করে তুলতে লালমনিরহাটে অনুষ্ঠিত হয়েছে ‘অমর একুশে জিজ্ঞাসা’ কুইজ প্রতিযোগিতা। ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে ব্যতিক্রমধর্মী এ আয়োজনটি প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হয়।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত লালমনিরহাট কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে ভাষা আন্দোলনের ৭৪ বছর পূর্তি উপলক্ষে এ প্রতিযোগিতার আয়োজন করে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সমৃদ্ধ লালমনিরহাট। সার্বিক সহযোগিতায় ছিল বাংলাদেশ বার্ড এন্ড লাইফ সোসাইটি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমৃদ্ধ লালমনিরহাটের আহ্বায়ক মুহিন রায়। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সংগঠনের প্রধান উদ্যোক্তা ও প্রধান সংগঠক দীপক কুমার রায়।

এছাড়া বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা মুনিম হোসেন প্রতীক, বাংলাদেশ বার্ড এন্ড লাইফ সোসাইটির উদ্যোক্তা ও সংগঠক এবং ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক অনুপম রায় রূপক, মোগলহাট মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক তাছলিমা তমা, লালমনিরহাট সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এএসএম ইবনে জাবের সাহিদ, বিমল কান্তি রায়, ঝংকার যুব সাংস্কৃতিকের সাধারণ সম্পাদক শিব সুন্দর বর্মন এবং বাংলাদেশ বার্ড এন্ড লাইফ সোসাইটির আহ্বায়ক ইনজামাম-উল হক উদয়।

প্রধান বক্তা দীপক কুমার রায় বলেন, “একুশ আমাদের গর্ব, একুশ আমাদের চেতনা এবং একুশ আমাদের প্রতিবাদ ও প্রতিরোধের অঙ্গীকার। ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে মুনীর চৌধুরী রচিত ‘কবর’ নাটকের ‘মরা মানুষ’ চরিত্রগুলো যেন আজও সমাজের অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ জানায়। মনে হয়, তারা কবরের মধ্যেও নিশ্চুপ থাকতে পারেনি।”

তিনি আরও বলেন, শহীদদের আত্মত্যাগ স্মরণ রেখে শিক্ষা প্রতিষ্ঠানে ইতিহাস-ঐতিহ্য ও মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করতে হবে। আগামী প্রজন্মকে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে সমৃদ্ধ লালমনিরহাটের উপদেষ্টা শামীম আহমেদ, সাদিক ইসলাম, সদস্য দীপালি রানী রায় ও মনিরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে ক্রেস্ট, সনদপত্র ও বই বিতরণ করা হয়। আয়োজকরা আশা করেন , এ ধরনের উদ্যোগ শিশু-কিশোরদের ভাষা আন্দোলনের ইতিহাস জানার পাশাপাশি দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে।

শু/সবা

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরে জোরদার নিরাপত্তা, শাহজালালে বাড়তি নজরদারি

ভাষা আন্দোলনের ৭৪ বছর: লালমনিরহাটে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৮:১০:২৪ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬