11:53 am, Tuesday, 28 April 2026

 কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কে সড়ক দূর্ঘটনা

কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কের দরিয়ানগর এলাকায় জিপগাড়ী ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও একজন আহত হয়েছেন।
 রোববার (১ মার্চ) পৌনে দুইটায় রামু উপজেলার দরিয়ানগর এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
হিমছড়ি পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ উপপরিদর্শক প্রভাকর বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত মো. অলিউল্লাহ (৩৮) টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের নয়াপাড়া গ্রামের আলী মিয়ার ছেলে।  আহত আমির হোসেন (৫০) একই এলাকার বাসিন্দা। হতাহত দুজনই জমি বেচাকেনার সঙ্গে যুক্ত।
এসআই প্রভাকর বড়ুয়া জানান, দূর্ঘটনার পরপরই জিপ গাড়ীর চালক পালিয়ে যান। দুর্ঘটনা কবলিত গাড়ি দু’টি জব্দ করা হয়েছে। নিহতের লাশ জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
শু/সবা
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

5 × 3 =

Popular Post

বিমানবন্দরে জোরদার নিরাপত্তা, শাহজালালে বাড়তি নজরদারি

 কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কে সড়ক দূর্ঘটনা

Update Time : ০৮:৩৪:১১ pm, Sunday, ১ মার্চ ২০২৬