12:49 pm, Tuesday, 28 April 2026

বাঁশখালীতে আমিরাঘোনা মাটির মসজিদ মাদরাসার ইফতার ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত।

বাঁশখালী পৌরসভার ৫নং ওয়ার্ড আমিরাঘোনা মাটির মসজিদ মাদরাসার উদ্যোগে ইফতার মাহফিল ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা আজ মঙ্গলবার বিকেলে মসজিদ-মাদরাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলাম বাংলাদেশ বাঁশখালী উপজেলা শাখার আমির ও জলদী বড় মাদ্রাসার সাবেক পরিচালক মাওলানা নুরুল হক সুজিশ। এতে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেচুরিয়া আরবিয়া মাদ্রাসার পরিচালক মাওলানা মোহাম্মদ ইসহাক, শীলকূপ মাইজপাড়া জামে মসজিদের খতীব মাওলানা এরশাদ উল্লাহ, আবুল খায়ের ফাউন্ডেশন-এর প্রতিনিধি মাওলানা আনম আহমদ উল্লাহ, প্রবাসী মুহাম্মদ মনসুর আলম, প্রাইম ইসলামী লাইফ ইন্সুইরেন্স-এর বাঁশখালী শাখা ইনচার্জ মাওলানা নুরুল আলম, হেফাজতে ইসলাম বাঁশখালী উপজেলা শাখার দায়িত্বশীল মাওলানা নুরুল ইসলাম, নোমান চৌধুরী, বিএনপি নেতা মোহাম্মদ শোয়াইব, ওলামা দলের বাঁশখালী পৌরসভা সভাপতি মাওলানা হোসাইন উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এছাড়াও উপস্থিত ছিলেন শিল্পী আজগর হোসাইন ফাহিম, সাংবাদিক শাহ মুহাম্মদ শফিউল্লাহ, মোহাম্মদ এরশাদ, দিদার হোসাইন, রফিউল করিম চৌধুরী, চ্যানেল বাঁশখালীর প্রধান নির্বাহী সাংবাদিক মোহাম্মদ আলী, দেখ বাঁশখালীর প্রধান নির্বাহী সাংবাদিক আরিফুল ইসলাম তুহিন, জসিম উদ্দিন মাহমুদ তালুকদার, শরিফুল ইসলাম এবং স্থানীয় আলেম-ওলামাবৃন্দ।

আল্লামা আবুল খাইর ফাউন্ডেশন-এর সার্বিক সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে মাদরাসার পরিচালক শফকত হোসাইন চাটগামীর সঞ্চালনায় মাটির মসজিদ মাদরাসার শিক্ষার্থী জান্নাতুল মাওয়াকে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। তিনি বাঁশখালী কওমী মাদ্রাসা সংস্থার বৃত্তি পরীক্ষায় ১০ম স্থান অধিকার করে মেধা তালিকায় স্থান লাভ করেন।

ইফতারের পূর্বে মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মাওলানা নুরুল হক সুজিশ।

অনুষ্ঠানে বক্তারা ধর্মীয় শিক্ষার প্রসার, নৈতিক মূল্যবোধ চর্চা এবং মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করার ওপর গুরুত্বারোপ করেন।

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

4 − two =

Popular Post

বিমানবন্দরে জোরদার নিরাপত্তা, শাহজালালে বাড়তি নজরদারি

বাঁশখালীতে আমিরাঘোনা মাটির মসজিদ মাদরাসার ইফতার ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত।

Update Time : ১০:৫২:৫৫ pm, Tuesday, ৩ মার্চ ২০২৬