মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার কারণে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একের পর এক ফ্লাইট বাতিল হচ্ছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) বিমানবন্দর কর্তৃপক্ষ আরও চারটি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করার ঘোষণা দিয়েছে। এর আগে ২৮ ফেব্রুয়ারি থেকে গত ছয় দিনে মোট ৫০টি ফ্লাইট বাতিল হয়েছে।
বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, “বৃহস্পতিবার বাতিল করা চারটি ফ্লাইটের মধ্যে দুটি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এবং দুটি এয়ার আরাবিয়ার এয়ারলাইন্সের ফ্লাইট।”
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতির কারণে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে। এর প্রভাবেই চট্টগ্রাম থেকে এসব আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে।
শু/সবা
চট্টগ্রাম ব্যুরো: 
























