10:09 am, Tuesday, 28 April 2026

ধর্ষণ ও ছিনতাই মামলায় ঈদগাঁওতে ৩ জনকে আটক

কক্সবাজার জেলার ঈদগাঁও থানা এলাকায় এক তরুণীকে অপহরণ করে একাধিকবার ধর্ষণ এবং স্বর্ণালংকার চুরির ঘটনায় জড়িত ৩ জনকে গ্রেফতার করেছে ঈদগাঁও থানা পুলিশ।  ৬ মার্চ সকালে তাদেরকে আটক করা হয়। অভিযানে আসামীদের হেফাজত থেকে লুণ্ঠিত ৩ ভরি স্বর্ণালংকারও উদ্ধার করা হয়।
 জানা গেছে, ৩ মার্চ সকালে ঈদগাঁও থানার জালালাবাদ ইউনিয়নের পূর্ব মোহনভিলায় নিজ বাড়ির সামনে থেকে এক ভিকটিমকে অপহরণ করা হয়। পরে তাকে কক্সবাজার সদর থানাধীন মেরিন ড্রাইভ সংলগ্ন একটি অজ্ঞাত ভাড়া বাসায় আটকে রেখে ৬ মার্চ সকাল পর্যন্ত একাধিকবার ধর্ষণ করা হয়। এ সময় আসামীরা ভিকটিমের কাছ থেকে স্বর্ণালংকার ছিনিয়ে নেয় এবং টাকা আদায়ের উদ্দেশ্যে ভয়ভীতি প্রদর্শন করে।
পুলিশি তথ্যমতে, ​গ্রেফতারকৃত আসামীরা হচ্ছে ১. আতিক উল্লাহ (২১), পিতা- বদিউর রহমান, সাং- চৌফলদন্ডী, কক্সবাজার সদর। ২. ছৈয়দুল করিম (২২), পিতা- ছব্বির আহমদ, সাং- বটতলী পাড়া, জালালাবাদ, ঈদগাঁও এবং মোহাম্মদ মোতাহের হোসেন (২১), পিতা- আইয়ুবুর রহমান, সাং- খোনখারখিল, চৌফলদন্ডী, কক্সবাজার সদর।
এ ঘটনায় আরো ২/৩ জন অজ্ঞাতনামা আসামী জড়িত রয়েছে বলে জানান থানার অফিসার ইনচার্জ এটিএম শিফাতুল মাজদার।
 তিনি বলেন, আসামীদের নিকট হতে ভিকটিমের মায়ের লুণ্ঠিত তিন ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে।
এদিকে ভিকটিমের মাতা রোকিয়া বেগমের দাখিলকৃত লিখিত এজাহারের ভিত্তিতে ঈদগাঁও থানায় শুক্রবার নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং দন্ডবিধি ধারায় একটি মামলা রুজু করা হয়েছে। মামলা নং-৪।
​গ্রেফতারকৃত আসামীদের ৭ মার্চ যথাযথ পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে বলে জানান থানার এ শীর্ষ কর্মকর্তা।
শু/সবা
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

twenty − 8 =

Popular Post

বিমানবন্দরে জোরদার নিরাপত্তা, শাহজালালে বাড়তি নজরদারি

ধর্ষণ ও ছিনতাই মামলায় ঈদগাঁওতে ৩ জনকে আটক

Update Time : ০৯:৩৩:১৬ pm, Friday, ৬ মার্চ ২০২৬