8:02 pm, Friday, 1 May 2026

হাদির হত্যাকারীদের ফেরত দেয়ার প্রশ্নে যা জানাল ভারত

ভারতের পশ্চিমবঙ্গ পুলিশ শহিদ শরিফ ওসমান হত্যার সন্দেহে দুই ব্যক্তিকে আটক করেছে। আটককৃতরা হলেন রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ (৩৭), পটুয়াখালীর বাসিন্দা এবং আলমগীর হোসেন (৩৪), ঢাকার বাসিন্দা। পশ্চিমবঙ্গের আদালত তাদের ১৪ দিনের রিমান্ডে পাঠিয়েছে।

বাংলাদেশ সরকার ইতিমধ্যেই তাদের দেশে ফিরিয়ে আনার জন্য ভারতের সঙ্গে যোগাযোগ শুরু করেছে।

গত বৃহস্পতিবার (১২ মার্চ) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিক গৌতম লাহিড়ি হাদির হত্যাকারীদের বাংলাদেশে ফিরিয়ে দেয়ার বিষয়ে প্রশ্ন করেন। মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, বিষয়টি পশ্চিমবঙ্গ পুলিশের চলমান তদন্তের সঙ্গে সম্পর্কিত, তাই এ বিষয়ে মন্তব্য করা সমীচীন নয়।

পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের এক বিবৃতিতে বলা হয়েছে, চাঁদাবাজি ও হত্যার মতো গুরুতর অপরাধে অভিযুক্ত এই দুই বাংলাদেশি অবৈধভাবে ভারতের বনগাঁ সীমান্ত অতিক্রম করে প্রবেশ করেছিল। শনিবার মধ্যরাতে পরিচালিত অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদআলমগীর হোসেন মিলে শহিদ শরিফ ওসমানকে হত্যা করে পালিয়ে যায়। তারা মেঘালয় সীমান্ত দিয়ে ভারতের বিভিন্ন স্থানে বিচরণ করে, পরে বাংলাদেশে ফিরে আসার উদ্দেশ্যে বনগাঁতে আসে। এই ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

nine + one =

About Author Information

Popular Post

ইরানি ড্রোন ঠেকাতে আরব আমিরাতে লেজার সিস্টেম পাঠিয়েছিল ইসরায়েল

হাদির হত্যাকারীদের ফেরত দেয়ার প্রশ্নে যা জানাল ভারত

Update Time : ০৭:৫৭:৪১ pm, Friday, ১৩ মার্চ ২০২৬