7:14 pm, Friday, 1 May 2026

মুক্তিযোদ্ধা ইস্যু নিয়ে জাতিকে বিভক্ত করার অপচেষ্টা চলছে: গোলাম পরওয়ার

মিয়া গোলাম পরওয়ার বলেছেন, দেশের মানুষকে বিভক্ত করার রাজনীতিতে একটি অপশক্তি সক্রিয় রয়েছে। তার দাবি, এ অপতৎপরতার কারণেই জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (সংশোধনী) বিল-২০২৬-কে ঘিরে বিতর্ক তৈরি হয়েছে।

শুক্রবার (১ মে) সকালে কুমিল্লা টাউন হল মাঠ-এ শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গোলাম পরওয়ার বলেন, স্বাধীনতার ৫০ বছর পর পুরোনো বিষয়কে সামনে এনে জাতিকে বিভক্ত করার চেষ্টা করা হলে দেশ কখনোই এগিয়ে যেতে পারবে না। তিনি আরও দাবি করেন, বর্তমান প্রজন্মের সংসদ সদস্যদের বড় একটি অংশই তরুণ এবং স্বাধীনতার পর জন্ম নেওয়া। তাই তাদের ‘রাজাকার’ বা ‘আল বদর’ বলে আখ্যা দেওয়া হলে জনগণ তা গ্রহণ করবে না।

বক্তব্যে তিনি আরও বলেন, বিভিন্ন রাজনৈতিক মতাদর্শ—কমিউনিজম, সমাজতন্ত্র ও জাতীয়তাবাদ—শ্রমিকদের প্রকৃত অধিকার প্রতিষ্ঠায় ব্যর্থ হয়েছে। তার মতে, ইসলামী শ্রমনীতি প্রতিষ্ঠার মাধ্যমেই শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা সম্ভব।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা।

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

15 − five =

About Author Information

Popular Post

ইরানি ড্রোন ঠেকাতে আরব আমিরাতে লেজার সিস্টেম পাঠিয়েছিল ইসরায়েল

মুক্তিযোদ্ধা ইস্যু নিয়ে জাতিকে বিভক্ত করার অপচেষ্টা চলছে: গোলাম পরওয়ার

Update Time : ০৬:৫৬:৪৩ pm, Friday, ১ মে ২০২৬