7:10 pm, Friday, 1 May 2026

ইরানি ড্রোন ঠেকাতে আরব আমিরাতে লেজার সিস্টেম পাঠিয়েছিল ইসরায়েল

ইসরায়েল ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করতে সংযুক্ত আরব আমিরাত-এ উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল “আয়রন বিম” নামে লেজারভিত্তিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার একটি সংস্করণ এবং “জেরুজালেম স্পেকট্রো” নামের উন্নত নজরদারি প্রযুক্তি আমিরাতে পাঠিয়েছে। এসব ব্যবস্থা ড্রোন ও ক্ষেপণাস্ত্র শনাক্ত ও ধ্বংসে সক্ষম বলে দাবি করা হয়েছে।

এলবিট সিস্টেমস-এর তৈরি “স্পেকট্রো” নামের নজরদারি প্রযুক্তি প্রায় ২০ কিলোমিটার দূর থেকে বিশেষ করে ইরানি ড্রোন শনাক্ত করতে পারে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। পাশাপাশি কিছু আক্রমণাত্মক ও প্রতিরক্ষামূলক সরঞ্জামও পাঠানো হয়েছে, যদিও সেগুলোর বিস্তারিত প্রকাশ করা হয়নি।

এছাড়া উপসাগরীয় অঞ্চলে ইসরায়েলি সেনাদের একটি ছোট দল মোতায়েন রয়েছে এবং ইসরায়েল আমিরাতকে রিয়েল-টাইম গোয়েন্দা তথ্যও সরবরাহ করছে বলে দাবি করা হয়েছে।

বিশ্লেষকদের মতে, এই সহযোগিতা ২০২০ সালের আব্রাহাম অ্যাকর্ডস-এর পর ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলোর নিরাপত্তা সম্পর্কের অন্যতম বড় উদাহরণ। ওই চুক্তির মাধ্যমে দুই দেশের মধ্যে কূটনৈতিক ও সামরিক সহযোগিতা শুরু হয়।

প্রতিবেদনে আরও বলা হয়, সাম্প্রতিক সময়ে ইরান থেকে শত শত ক্ষেপণাস্ত্র ও হাজারো ড্রোন হামলার মুখে আমিরাতের প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় ভূমিকা রাখে। অধিকাংশ হামলাই প্রতিহত করা সম্ভব হয়েছে বলে দাবি করা হয়েছে।

তবে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়, সংশ্লিষ্ট কোম্পানি এবং আমিরাত কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

fifteen + 19 =

About Author Information

Popular Post

ইরানি ড্রোন ঠেকাতে আরব আমিরাতে লেজার সিস্টেম পাঠিয়েছিল ইসরায়েল

ইরানি ড্রোন ঠেকাতে আরব আমিরাতে লেজার সিস্টেম পাঠিয়েছিল ইসরায়েল

Update Time : ০৭:১০:২১ pm, Friday, ১ মে ২০২৬