রংপুরে এসডিএফ’র ৩ দিনব্যাপী ‘রিলাই’ বাণিজ্য মেলা শুরু » দৈনিক সবুজ বাংলা
০৯:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে এসডিএফ’র ৩ দিনব্যাপী ‘রিলাই’ বাণিজ্য মেলা শুরু

গ্রামীণ ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের পণ্য প্রদর্শন ও বাজারজাতকরণে নতুন সুযোগ সৃষ্টির লক্ষ্যে রংপুরে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘রিলাই’ বাণিজ্য মেলা-২০২৬।

বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেল সোয়া ৩টার দিকে Social Development Foundation (এসডিএফ) আয়োজিত এ মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি রংপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এনামুল আহসান। মেলাটি অনুষ্ঠিত হচ্ছে রংপুর টাউন হল চত্বরে।

এসডিএফ-এর রেজিলিয়েন্স, এন্ট্রাপ্রেনিওরশিপ অ্যান্ড লাইভলিহুড ইমপ্রুভমেন্ট (আরইএলআই) প্রকল্পের সহায়তায় আয়োজিত এ মেলায় সভাপতিত্ব করেন সংস্থার রংপুর অঞ্চলের আঞ্চলিক পরিচালক মো. সাইফুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ) মোছা. রোকসানা বেগম এবং এসডিএফ’র ব্যবস্থাপক (জীবিকায়ন) মো. সাইদুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, এসডিএফ গ্রামীণ পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রশিক্ষণ ও সহায়তার মাধ্যমে উপকারভোগীদের দক্ষ করে তোলা হচ্ছে, যা তাদের অর্থনৈতিক উন্নয়নে সহায়ক হচ্ছে।

বক্তারা জানান, এই মেলার মাধ্যমে গ্রামীণ উদ্যোক্তারা তাদের উৎপাদিত পণ্য প্রদর্শন ও বিক্রির সুযোগ পাচ্ছেন। এতে তাদের আয় বৃদ্ধি এবং স্থানীয় অর্থনীতি চাঙা হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। বিশেষ করে নারী উদ্যোক্তাদের ক্ষমতায়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মেলায় মোট ৪০টি স্টলে হস্তশিল্প, কৃষিপণ্য, ক্ষুদ্র শিল্পপণ্যসহ বিভিন্ন সামগ্রী প্রদর্শন করা হচ্ছে। ইতোমধ্যে দর্শনার্থীদের উপস্থিতিতে মেলা প্রাঙ্গণ প্রাণবন্ত হয়ে উঠেছে।

এসডিএফ সূত্রে জানা যায়, আরইএলআই প্রকল্পের মাধ্যমে রংপুর অঞ্চলের দিনাজপুর, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম ও নীলফামারী জেলার ৬২৫টি গ্রাম সমিতির ১ লাখ ৩ হাজার ৮৫০ জন সদস্যকে বিভিন্ন ধরনের আর্থিক ও কারিগরি সহায়তা প্রদান করা হয়েছে।

এর মধ্যে ২৪ হাজার ৫২১ জনকে এককালীন অনুদান, ৮১ হাজারের বেশি নারীকে আয়বর্ধক কার্যক্রম (আইজিএ) প্রশিক্ষণ এবং ৪ হাজার ৩৭৬ জন বেকার যুবককে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রশিক্ষণপ্রাপ্তদের মধ্যে ৩ হাজার ৮৪১ জনের কর্মসংস্থানও সৃষ্টি হয়েছে।

এছাড়া ৯২টি উৎপাদনকারী দল গঠন করে প্রায় ২ হাজার ৩০০ সদস্যকে আধুনিক পদ্ধতিতে উৎপাদন ও বিপণনে সম্পৃক্ত করা হয়েছে। মেলাটি আগামী ৪ এপ্রিল পর্যন্ত চলবে।

শু/সবা

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরে জোরদার নিরাপত্তা, শাহজালালে বাড়তি নজরদারি

রংপুরে এসডিএফ’র ৩ দিনব্যাপী ‘রিলাই’ বাণিজ্য মেলা শুরু

আপডেট সময় : ০৯:২৮:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬