8:00 pm, Friday, 19 June 2026

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য প্রার্থীর তালিকা চূড়ান্ত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (২০ এপ্রিল) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই তালিকা ঘোষণা করেন রুহুল কবির রিজভী

ঘোষিত তালিকায় দলের অভিজ্ঞ ও জ্যেষ্ঠ নেত্রীদের পাশাপাশি তরুণ ও তৃণমূল পর্যায়ের নেত্রীদেরও প্রাধান্য দেওয়া হয়েছে। উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছেন সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হিরা এবং রেহানা আক্তার রানু। এছাড়া আলোচিত মুখ হিসেবে আছেন নিপুণ রায় চৌধুরী, সানসিলা জেবরিনশাকিলা ফারজানা

দলীয় সূত্র জানায়, প্রাথমিকভাবে প্রাপ্ত আবেদন থেকে একটি খসড়া তালিকা তৈরি করা হয় এবং পরে যাচাই-বাছাই শেষে চূড়ান্ত তালিকা নির্ধারণ করা হয়েছে। প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে ত্যাগী, অভিজ্ঞ ও শিক্ষিত নেত্রীদের অগ্রাধিকার দেওয়া হয়েছে।

এদিকে বাংলাদেশ নির্বাচন কমিশন ইতোমধ্যে সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। মনোনয়ন দাখিলের শেষ সময় ২১ এপ্রিল, বাছাই ২২ ও ২৩ এপ্রিল এবং আপিল নিষ্পত্তি ২৭ ও ২৮ এপ্রিলের মধ্যে সম্পন্ন হবে। চূড়ান্ত প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৩০ এপ্রিল এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ মে।

নির্বাচন কমিশন জানিয়েছে, নির্ধারিত সময়সূচি অনুযায়ী সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

two × 2 =

About Author Information

শিগগিরই একনেকে উঠবে তিস্তা মহাপরিকল্পনা: পানিসম্পদমন্ত্রী

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

Update Time : ০৩:২৯:৪৩ pm, Monday, ২০ এপ্রিল ২০২৬