11:51 pm, Saturday, 20 June 2026

গণভবনের সামনে নিষিদ্ধ যুবলীগের বিক্ষোভ

রাজধানীর গণভবনের সামনে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন। তবে ঘটনাটি কোন থানার আওতাধীন এলাকায় হয়েছে, তা নিয়ে মোহাম্মদপুর ও শেরে বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) মধ্যে দেখা গেছে পরস্পরবিরোধী বক্তব্য। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।

বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১০টার দিকে ৪০ থেকে ৫০ জনের একটি দল মোহাম্মদপুরের ৩৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তারেকুজ্জামান রাজিবের ব্যানারে রেসিডেন্সিয়াল মডেল কলেজের সামনে থেকে মিছিল শুরু করে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, মিছিলটি গণভবনের মূল ফটকের সামনে দিয়ে অতিক্রম করে এক থেকে দেড় মিনিটের মধ্যেই শেষ হয়ে যায়।

ঘটনার বিষয়ে মোহাম্মদপুর থানার ওসি মেসবাহ উদ্দিন বলেন, তাদের থানা এলাকায় কোনো মিছিল হয়নি এবং এটি শেরে বাংলা নগর থানার এলাকায় হয়েছে বলে তিনি মনে করেন। তিনি জানান, এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।

অন্যদিকে শেরে বাংলা নগর থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, তারা শুনেছেন মিছিলটি সড়কের মাঝখানে হয়েছে এবং সেটি তাদের থানার আওতাভুক্ত এলাকায় পড়ে না। তবে বিষয়টি খতিয়ে দেখতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, গণভবনের মতো গুরুত্বপূর্ণ স্থাপনার সামনে প্রকাশ্যে মিছিল হলেও দুই থানার মধ্যে দায়িত্ব নিয়ে ধোঁয়াশা তৈরি হওয়ায় ঘটনাটি নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

2 × 5 =

About Author Information

ইসরায়েলি হামলার প্রতিবাদে হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

গণভবনের সামনে নিষিদ্ধ যুবলীগের বিক্ষোভ

Update Time : ০৪:০৭:৩২ pm, Thursday, ১৮ জুন ২০২৬