এসএসসি পরীক্ষা প্রশ্নফাঁস হয়নি, কঠোর নজরদারিতে চলবে পরবর্তী পরীক্ষা: শিক্ষামন্ত্রী » দৈনিক সবুজ বাংলা
০৪:৪০ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

এসএসসি পরীক্ষা প্রশ্নফাঁস হয়নি, কঠোর নজরদারিতে চলবে পরবর্তী পরীক্ষা: শিক্ষামন্ত্রী

দেশে চলমান এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিন শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, এখন পর্যন্ত কোথাও কোনো প্রশ্নফাঁসের ঘটনা ঘটেনি এবং পরবর্তী পরীক্ষাগুলোও কঠোর নজরদারির মধ্যে অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (২১ এপ্রিল) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট-এ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী জানান, সারাদেশে একযোগে অনুষ্ঠিত পরীক্ষায় শিক্ষার্থীরা স্বস্তিদায়ক পরিবেশে অংশ নিয়েছে এবং সামগ্রিক পরিস্থিতি সন্তোষজনক ছিল।

তিনি বলেন, প্রশাসন, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় জনগণের সমন্বিত প্রচেষ্টায় পরীক্ষাকেন্দ্রগুলোতে শৃঙ্খলা বজায় রাখা সম্ভব হয়েছে। সিসিটিভি ক্যামেরার মাধ্যমে কেন্দ্রগুলোতে পর্যবেক্ষণ জোরদার করা হয়েছে এবং ভবিষ্যতে অভিযোগ যাচাইয়ের জন্য ফুটেজ সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রশ্নফাঁস প্রসঙ্গে মন্ত্রী স্পষ্ট করে বলেন, এ ধরনের কোনো ঘটনা ঘটেনি এবং এমন সম্ভাবনাও নেই। এ বিষয়ে সংশ্লিষ্ট সব সংস্থা সর্বোচ্চ সতর্ক রয়েছে এবং গুজব প্রতিরোধে সাইবার নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।

পরীক্ষার্থীদের মানসিক অবস্থা নিয়ে তিনি বলেন, তারা উৎসবমুখর ও চাপমুক্ত পরিবেশে পরীক্ষা দিচ্ছে, যা ইতিবাচক দিক। কেন্দ্রের বাইরে অভিভাবকদের জন্য পানি ও হালকা খাবারের ব্যবস্থাও রাখা হয়েছে।

দেরিতে আসা শিক্ষার্থীদের বিষয়ে মানবিক আচরণের নির্দেশ দেওয়া হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, কেউ যেন অযথা আতঙ্কিত না হয় সেদিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। এডমিট কার্ড বিতরণে কিছু জায়গায় বিদ্যুৎ সমস্যার কারণে দেরি হলেও কোনো শিক্ষার্থী পরীক্ষার বাইরে পড়েনি।

তিনি আরও জানান, জেএসসি ও পিএসসি পরীক্ষা পুনরায় চালুর কোনো পরিকল্পনা নেই এবং কারিকুলাম সংস্কার নিয়ে বিশেষজ্ঞদের মাধ্যমে কাজ চলছে। মাঠপর্যায়ে হঠাৎ কেন্দ্র পরিদর্শনের মাধ্যমে বাস্তব সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

শু/সবা

জনপ্রিয় সংবাদ

জঁ-পল সার্ত্রের ‘ম সঁ স্কাপটুর’’ অবলম্বনে ‘চেম্বার অব বিয়িং’ উৎসবে বধ্যভূমি’র বিশেষ প্রদর্শনী

এসএসসি পরীক্ষা প্রশ্নফাঁস হয়নি, কঠোর নজরদারিতে চলবে পরবর্তী পরীক্ষা: শিক্ষামন্ত্রী

আপডেট সময় : ০৩:৩৫:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬