নওগাঁয় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে দিনব্যাপী পুষ্টি মেলা অনুষ্ঠিত » দৈনিক সবুজ বাংলা
০৬:০৪ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁয় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে দিনব্যাপী পুষ্টি মেলা অনুষ্ঠিত

নওগাঁয় বর্ণাঢ্য কর্মসূচির মধ্যদিয়ে উদযাপন করা হচ্ছে জাতীয় পুষ্টি সপ্তাহ। “পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদে” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে নওগাঁয় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালী, আলোচনা সভা ও দিনব্যাপী পুষ্টিমেলা অনুষ্ঠিত হয়েছে।
২৩ এপ্রিল (বৃহস্পতিবার) নওগাঁ সিভিল সার্জন অফিস চত্বরে আয়োজিত পুষ্টি মেলার স্টল পরিদর্শন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে স্টল পরিদর্শন করেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। এছাড়া জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানগন, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাসহ অন্য অতিথিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পরে সিভিল সার্জন চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা হয়। সভায় সিভিল সার্জন ডা: মো: আমিনুল ইসলামের সভাপতিত্বে নওগাঁ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা: মুক্তার হোসেন, বিএমএ নওগাঁ শাখার সভাপতি ডা: ইসকেন্দার আলীসহ অন্যরা বক্তব্য রাখেন।
এসময় বক্তারা হাতের কাছে পাওয়া সহজলভ্য পুষ্টিকর খাবার সম্পর্কে সচেতন হওয়া, পুষ্টি ও স্বাস্থ্যকর খাবার গ্রহণ, পুষ্টিকর খাদ্যের উৎপাদন এবং সংশ্লিষ্ট অন্যান্য প্রয়োজনীয় সচেতনতা মূলক বিষয়সমূহ তুলে ধরেন। আগামীতে মেধাবী ও সমৃদ্ধশালী জাতি পেতে বিভিন্ন শ্রেণিপেশার সাধারণ মানুষসহ প্রত্যক মানুষকে খাবারের পুষ্টিগুন সম্পর্কে জানতে হবে। নিজে এবং পরিবারের সবাইকে নিয়ে সুস্থ্য থাকতে হলে প্রথমেই সহজলভ্য খাবারের পুষ্টিগুন জেনে দেশীয় সবজি ও পুষ্টিগুন সমৃদ্ধ ফলগুলো বেশি বেশি খাবারের কোন বিকল্প নেই বলে মনে করেন বক্তারা। তাই পুষ্টিগুন সম্পর্কে সচেতনতা বৃদ্ধিও লক্ষ্যে এই ধরণের আয়োজন বেশি বেশি করার আহ্বান জানানো হয়।
দিনব্যাপী অনুষ্ঠিত পুষ্টি মেলায় ১০টি ষ্টলে বিভিন্ন ধরনের পুষ্টিকর শাকসবজিসহ বিভিন্ন খাবার প্রদর্শন করা হয়। মেলায় বিভিন্ন শ্রেণিপেশার মানুষের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। প্রতিটি মানুষ হাতের নাগালে থাকা সহজলভ্য খাবারের স্বাদ গ্রহণ করেন।
শু/সবা
জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরে জোরদার নিরাপত্তা, শাহজালালে বাড়তি নজরদারি

নওগাঁয় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে দিনব্যাপী পুষ্টি মেলা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৪:২১:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬