8:37 pm, Wednesday, 6 May 2026

বুমরাহর বোলিংয়ে হতাশা, জয় পেলেও সমালোচনায় মুম্বাই তারকা

গতকাল মুম্বাই ইন্ডিয়ান্স ছয় উইকেটে হারিয়েছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস-কে। ওয়াংখেড়েতে জয় পেলেও দলের অন্যতম ভরসা জাসপ্রিত বুমরাহ-এর পারফরম্যান্স নিয়ে দেখা দিয়েছে বড় প্রশ্ন।

পুরো আসর জুড়েই ছন্দহীন বোলিং করছেন বুমরাহ। এই ম্যাচেও তার ব্যতিক্রম হয়নি। নিজের কোটার চার ওভারে ৪৫ রান খরচ করেও কোনো উইকেট নিতে পারেননি তিনি। এমন পারফরম্যান্সে স্বাভাবিকভাবেই সমালোচনার মুখে পড়েছেন এই অভিজ্ঞ পেসার।

লক্ষ্ণৌয়ের ইনিংসের ১৪তম ওভারে ঘটে আরও একটি বিতর্কিত ঘটনা। বুমরাহর বলে উইকেটের পেছনে ক্যাচ দেন ব্যাটার হিম্মত সিং, কিন্তু পরে দেখা যায় সেটি নো বল ছিল। ওভারস্টেপিংয়ের কারণে নিশ্চিত উইকেট হাতছাড়া হয়।

এ নিয়ে সরাসরি ক্ষোভ প্রকাশ করেন ধারাভাষ্যকার সুনীল গাভাস্কার। তিনি বলেন, একজন পেশাদার বোলারের কাছ থেকে এমন নো বল কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

অন্যদিকে ব্যাটিংয়ে দাপট দেখিয়ে সহজ জয় তুলে নেয় মুম্বাই। ওপেনিং জুটিতে রোহিত শর্মা ও রায়ান রিকেলটন গড়েন ১৪৩ রানের ঝড়ো জুটি। রিকেলটন ৩২ বলে ৮৩ রান করেন, আর রোহিত খেলেন ৪৪ বলে ৮৪ রানের দুর্দান্ত ইনিংস।

এই জয়ে ১০ ম্যাচে মুম্বাইয়ের পয়েন্ট দাঁড়িয়েছে ছয়ে। অন্যদিকে ৯ ম্যাচে মাত্র চার পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তলানিতে রয়েছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস।

শু/সবা
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

four + three =

About Author Information

বুমরাহর বোলিংয়ে হতাশা, জয় পেলেও সমালোচনায় মুম্বাই তারকা

Update Time : ০৪:৫০:৪২ pm, Tuesday, ৫ মে ২০২৬