ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) আলোচিত উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলম-কে চট্টগ্রাম জেলার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
মঙ্গলবার (৫ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
বিসিএস পুলিশের ২৮তম ব্যাচের এই কর্মকর্তা পেশাদারিত্ব ও মাঠপর্যায়ের দক্ষতার জন্য পরিচিত। তিনি আগে ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন, যেখানে তিনি বিশেষভাবে আলোচনায় আসেন।
তার বাড়ি বগুড়া জেলায়। দীর্ঘদিন রাজধানীতে দায়িত্ব পালনের পর এবার তাকে জেলা পর্যায়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব হিসেবে চট্টগ্রামের পুলিশ সুপার পদে নিয়োগ দেওয়া হলো।
শু/সবা
সবুজ বাংলা ডিজিটাল রিপোর্ট 























