5:59 pm, Friday, 8 May 2026

পর্যায়ক্রমে মাঠ থেকে সেনাবাহিনী প্রত্যাহার করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা ফিরেছে উল্লেখ করে আইনশৃঙ্খলা রক্ষার কাজে মাঠ পর্যায়ে থাকা সেনাবাহিনীর সদস্যদের ধাপে ধাপে প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ

বৃহস্পতিবার (৭ মে) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে এবং নির্বাচিত রাজনৈতিক সরকার দায়িত্ব নেওয়ার পর পুলিশ বাহিনীকে আবারও কার্যকর ও সুশৃঙ্খল অবস্থায় ফিরিয়ে আনার বিষয়ে সরকারের আস্থা তৈরি হয়েছে। জনগণের মধ্যেও সেই বিশ্বাস ফিরে এসেছে বলেও দাবি করেন তিনি।

তিনি জানান, অনির্দিষ্টকালের জন্য সেনাবাহিনীকে মাঠে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হবে না। কীভাবে সেনাবাহিনী প্রত্যাহার করা হবে, সে বিষয়ে পুলিশ, সেনাবাহিনী ও সংশ্লিষ্ট সংস্থাগুলো একসঙ্গে বসে পরিকল্পনা করবে।

চলমান বিশেষ অভিযান প্রসঙ্গে মন্ত্রী বলেন, চাঁদাবাজ, সন্ত্রাসী, মাদক কারবারি, জুয়াড়ি ও অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। প্রতিদিনই দাগী আসামি গ্রেপ্তার হচ্ছে এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

‘বড় গডফাদারদের’ বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না—এমন অভিযোগের জবাবে তিনি বলেন, আইনের ঊর্ধ্বে কেউ নয়। সঠিক তালিকা প্রণয়ন করেই অভিযান পরিচালনা করা হচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও দাবি করেন, সরকারের চলমান অভিযানের ফলে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে, যদিও এ বিষয়ে ভিন্নমত থাকতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

শু/সবা
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

3 + 13 =

About Author Information

Popular Post

 অস্থিরতা তৈরির চেষ্টা করছে হতাশাগ্রস্ত গোষ্ঠী: মির্জা ফখরুল

পর্যায়ক্রমে মাঠ থেকে সেনাবাহিনী প্রত্যাহার করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

Update Time : ০৪:৪০:০৪ pm, Thursday, ৭ মে ২০২৬