6:29 pm, Friday, 8 May 2026

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন বাংলাদেশ সরকারের মাননীয় প্রতিমন্ত্রী জনাবা শামা ওবায়েদ ইসলাম (পররাষ্ট্র মন্ত্রণালয়)। পরিদর্শনকালে তিনি ক্যাম্পের সার্বিক পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা এবং মানবিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।
৬ মে, বুধবার, সকালে উখিয়ার আর্মি ক্যাম্পের আওতাধীন রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প-৪ পরিদর্শন করেছেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (RRRC) কার্যালয়ের অতিরিক্ত সচিব মিজানুর রহমান, ক্যাম্প-৮W এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চাই থোয়াইহলা চৌধুরী এবং উখিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আসমা।
পরিদর্শনকালে তিনি ক্যাম্পে চলমান খাদ্য বিতরণ, এলপিজি সরবরাহ, চিকিৎসা সেবা, শিক্ষা কার্যক্রম এবং নারীদের দক্ষতা উন্নয়নমূলক বিভিন্ন প্রকল্প ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।
সকাল আনুমানিক ১০টা ১০ মিনিটে শুরু হওয়া এ পরিদর্শন কার্যক্রমে প্রথমে তিনি বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP) অর্থায়নে পরিচালিত খাদ্য বিতরণ কেন্দ্র পরিদর্শন করেন। সেখানে রোহিঙ্গাদের ডিজিটাল ভাউচারের মাধ্যমে খাদ্য সংগ্রহ প্রক্রিয়া এবং চলমান সেবা কার্যক্রম সম্পর্কে অবগত হন। পাশাপাশি তিনি খাদ্য সংগ্রহ করতে আসা রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন।
পরবর্তীতে তিনি এলপিজি বিতরণ কেন্দ্র পরিদর্শন করেন। সেখানে গ্যাস সিলিন্ডার বিতরণ ও নিরাপদ ব্যবহার প্রক্রিয়া সম্পর্কে তিনি বিস্তারিত ধারণা নেন।
এরপর ক্যাম্প-৪ সিআইসি অফিসে তিনি রোহিঙ্গা প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি, সেবা কার্যক্রম এবং প্রত্যাবাসন বিষয়ে আলোচনা হয়। রোহিঙ্গা প্রতিনিধিরা তাদের নিজ দেশে ফিরে যাওয়ার বিষয়ে প্রত্যাশা ব্যক্ত করেন এবং এ প্রক্রিয়ায় সহযোগিতা কামনা করেন।
পরে তিনি আন্তর্জাতিক চিকিৎসা সংস্থা পরিচালিত হাসপাতাল পরিদর্শন করেন। সেখানে তিনি রোগীদের চিকিৎসা সেবা কার্যক্রম ঘুরে দেখেন এবং চিকিৎসা সেবার মান সম্পর্কে অবগত হন।
পরবর্তীতে তিনি শিক্ষাকেন্দ্র পরিদর্শন করেন এবং শিশুদের শিক্ষা কার্যক্রম, পাঠদান পদ্ধতি ও শিক্ষার মান সম্পর্কে খোঁজ নেন। এছাড়া নারী দক্ষতা উন্নয়ন ও স্বাস্থ্যবিধি সামগ্রী উৎপাদন কেন্দ্র পরিদর্শন করে নারীদের প্রশিক্ষণ কার্যক্রমও পর্যবেক্ষণ করেন।
শু/সবা
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

five × two =

About Author Information

Popular Post

 অস্থিরতা তৈরির চেষ্টা করছে হতাশাগ্রস্ত গোষ্ঠী: মির্জা ফখরুল

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম

Update Time : ০৭:১১:০১ pm, Wednesday, ৬ মে ২০২৬