8:44 pm, Friday, 8 May 2026

রায়গঞ্জে নিমগাছি সমাজভিত্তিক মৎস্যসম্পদ ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় উপকরন বিতরন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নিমগাছিতে সমাজভিত্তিক মৎস্যসম্পদ ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় স্থানীয় মৎস্যচাষিদের মাঝে আধুনিক উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) বিকেলে প্রকল্প পরিচালকের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এসব উপকরণ হস্তান্তর করা হয়।
প্রকল্প পরিচালক শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা সঞ্চালনা করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শরিফুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুল ইসলাম, তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আফসার আলী, সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম টুটুল, নিমগাছী ডিগ্রি কলেজের অধ্যক্ষ আমিনুল বারী তালুকদার এবং রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল কুদ্দুস। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, মৎস্য বিভাগের কর্মকর্তা এবং বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকল্পের আওতায় ১৮টি পুকুরের জন্য ২০টি এ্যারেটর সরবরাহ করা হয়। এছাড়া ৪৫টি পুকুরের জন্য ৯০টি ইনসুলেটেড ফিশ বক্স, চারটি গ্রুপের জন্য চারটি ফিশ কাটিং মেশিন এবং চারটি গ্রুপের জন্য চারটি ফিশ ডিস্কোলিং মেশিন বিতরণ করা হয়।
বক্তারা বলেন, আধুনিক যন্ত্রপাতির ব্যবহার মাছ উৎপাদন বাড়াতে সহায়ক হবে এবং চাষিদের আয় বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব ফেলবে। তারা উল্লেখ করেন, সরকারের বিভিন্ন উদ্যোগের ফলে মৎস্য খাতে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে। তরুণদের এই খাতে সম্পৃক্ত করতে এ ধরনের প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মত দেন তারা।
অনুষ্ঠান শেষে উপকারভোগীরা প্রয়োজনীয় উপকরণ পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান।
শু/সবা
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

thirteen − 10 =

About Author Information

Popular Post

 অস্থিরতা তৈরির চেষ্টা করছে হতাশাগ্রস্ত গোষ্ঠী: মির্জা ফখরুল

রায়গঞ্জে নিমগাছি সমাজভিত্তিক মৎস্যসম্পদ ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় উপকরন বিতরন

Update Time : ০৬:৪২:১৩ pm, Thursday, ৭ মে ২০২৬