3:01 am, Friday, 15 May 2026

কুড়িগ্রামে শিক্ষার্থীদের মাঝে দশ হাজার কাঁঠালের চারা বিতরণ

কুড়িগ্রামে পরিবেশ সুরক্ষা ও জলবায়ু সহনশীলতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষার্থীদের মাঝে দশ হাজার কাঁঠালের চারা বিতরণ করেছে গ্রিন ইকো ফাউন্ডেশন।

বৃহস্পতিবার(১৪ মে)  সকাল ১১ টায় কুড়িগ্রাম  সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের মধ্য কুমরপুর গার্লস স্কুল এ্যান্ড কলেজ ও মধ্য কুমরপুর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গ্রিন ইকো ফাউন্ডেশনের আয়োজনে শিক্ষার্থীদের মাঝে একটি করে কাঁঠাল গাছের চারা এবং একটি করে পরিবেশ বিষয়ক পত্র বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন গ্রিন ইকো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী প্রধান সঞ্জয় চৌধুরী, রিনিউ নাও-এর সভাপতি রায়হান আহমেদ,পরিবেশ অধিদপ্তর কুড়িগ্রামের সহকারি পরিচালক মোঃ রেজাউল করিম,মধ্য কুমরপুর গার্লস স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ জনাব সাইদুর রহমান, গ্রিন ইকো ফাউন্ডেশনের কুড়িগ্রাম জেলা সমন্বয়ক মো. তামাল হোসেন, সদস্য আজিজুল ইসলাম, তুলশি চন্দ্র, আনাস বিন মাহমুদ, উম্মে রুমানা, রাইকা রায়হান প্রমুখ।
কলেজ শিক্ষাথী আয়শা খাতুন জানায়, এখন থেকে আমি বিভিন্ন ধরনের গাছের চারা রোপন করবো। এতে করে আমাদের পরিবেশ সুরক্ষা থাকবে। আসুন আমরা বিভিন্ন জায়গায় গাছের চারা রোপন করি।

পরিবেশ অধিদপ্তর কুড়িগ্রামের সহকারি পরিচালক মোঃ রেজাউল করিম বলেন,শিক্ষার্থীদের সচেতন করলে পরবর্তীতে পরিবেশ সুরক্ষার কাজ আরো সহজ হবে।

গ্রিন ইকো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী প্রধান সঞ্জয় চৌধুরী বলেন,কুড়িগ্রাম জেলা নদীবেষ্টিত অঞ্চল। এখানে বন্যা ও খরা—দুই ধরনের প্রাকৃতিক দুর্যোগই রয়েছে। জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব এ অঞ্চলে সরাসরি পড়ে। সেই প্রভাব মোকাবিলা করে পরিবেশের সঙ্গে মানিয়ে জীবনযাপন করা এ অঞ্চলের মানুষের জন্য বড় চ্যালেঞ্জ। শিক্ষার্থীদের পরিবেশ শিক্ষা ও পরিবেশ সুরক্ষার বিষয়ে সচেতন করতে গ্রিন ইকো ফাউন্ডেশন এ কার্যক্রম হাতে নিয়েছে। এরই মধ্যে আমরা ১০ হাজার কাঁঠাল চারা বিতরণ করেছি।
পরিবেশবান্ধব ও টেকসই ভবিষ্যৎ গড়ে তুলতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

fifteen − 12 =

About Author Information

Popular Post

ভূঞাপুরে স্বাস্থ্য সহকারীর বিরুদ্ধে  অসৌজন্যমূলক আচরণের অভিযোগ 

কুড়িগ্রামে শিক্ষার্থীদের মাঝে দশ হাজার কাঁঠালের চারা বিতরণ

Update Time : ০৭:৪১:১১ pm, Thursday, ১৪ মে ২০২৬