3:01 am, Friday, 15 May 2026

ভূঞাপুরে স্বাস্থ্য সহকারীর বিরুদ্ধে  অসৌজন্যমূলক আচরণের অভিযোগ 

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জলাতঙ্কের টিকা (র‍্যাবিস ভ্যাকসিন) প্রদান বন্ধের ঘোষণা দিলেন স্বাস্থ্য সহকারী নুরু। এ ঘটনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী স্বাস্থ্য পরিদর্শক নুরুল ইসলাম নুরুর বিরুদ্ধে দায়িত্বে অবহেলা ও অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত রোগী ও স্বজনদের সামনে তিনি হাসপাতাল থেকে আর জলাতঙ্কের টিকা দেওয়া হবে না বলে জানান। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফর রহমান আজাদ উপস্থিত ছিলেন।
এর আগে বুধবার (১৩ মে) এক মাস বয়সী এক শিশুকে নিয়মিত টিকার পরিবর্তে ভুলবশত জলাতঙ্কের টিকা প্রয়োগের অভিযোগ ওঠে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। ভুক্তভোগী পরিবারের অভিযোগের পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। অভিযোগের প্রেক্ষিতে পরদিন স্বাস্থ্য কর্মকর্তার উপস্থিতিতে জলাতঙ্কের টিকা সেবা বন্ধের ঘোষণা দেওয়া হয় বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা লুৎফর রহমান আজাদ  বলেন, তিনি এই ঘোষনা দিতে পারেন না। তিনি হাসপাতাল কতৃপক্ষের কেউ না।
এ ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। স্থানীয়রা বলছেন, সরকারি স্বাস্থ্যসেবা বন্ধ করে দেওয়ার ঘোষণা জনগণের ভোগান্তি বাড়াবে। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
শু/সবা
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

2 × 3 =

About Author Information

Popular Post

ভূঞাপুরে স্বাস্থ্য সহকারীর বিরুদ্ধে  অসৌজন্যমূলক আচরণের অভিযোগ 

ভূঞাপুরে স্বাস্থ্য সহকারীর বিরুদ্ধে  অসৌজন্যমূলক আচরণের অভিযোগ 

Update Time : ০৭:৪২:৪৪ pm, Thursday, ১৪ মে ২০২৬