টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত নিজ নিজ কর্মক্ষেত্র , বাসস্থান ও তৎসংলগ্ন এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন।
৬ জুন শনিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রশাসন কর্তৃক এক বর্ণাঢ্য র্যালি ও পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুব হাসান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাব্বির রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মোখলেছুর রহমান, ভূঞাপুর পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মোঃ লাল মিয়াসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
র্যালি শেষে উপজেলার আশেপাশে এবং উপজেলা ভিতরে বাসার আশেপাশে ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করেন।
শু/সবা
ভূঞাপুর উপজেলা প্রতিনিধি: 






















