ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও বাজেট অধিবেশন শুরু হয়েছে। রোববার (৭ জুন) বিকেল ৩টায় জাতীয় সংসদে অধিবেশন শুরু হলে এতে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
এটি বর্তমান সরকারের প্রথম বাজেট অধিবেশন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেন।
সংসদ সচিবালয় জানিয়েছে, অধিবেশন পরিচালনার জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ঢাকার শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে অনুষ্ঠিত এ অধিবেশনে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট পেশ, আলোচনা ও পাসের কার্যক্রম সম্পন্ন হবে।
প্রতি বছর জুন মাসে জাতীয় বাজেট উপস্থাপন ও বাজেটের ওপর বিস্তারিত আলোচনার জন্য সংসদ অধিবেশন অনুষ্ঠিত হয়, যা বাজেট অধিবেশন হিসেবে পরিচিত। এ সময় সংসদ সদস্যরা বাজেটের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং প্রয়োজনীয় সুপারিশ তুলে ধরেন।
এর আগে গত ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছিল। ওই অধিবেশন ৩০ এপ্রিল শেষ হয়।
শু/সবা
সবুজ বাংলা ডিজিটাল রিপোর্ট 





















