12:58 am, Monday, 8 June 2026

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল নোটিশকে ‘বেআইনি’ দাবি

ঢাকার মগবাজারে আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় শিশুর মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পাঠানো লাইসেন্স বাতিলের নোটিশকে ‘বেআইনি’ বলে দাবি করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। একই সঙ্গে এ সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

মঙ্গলবার ঢাকার হলিডে ইন হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির এ তথ্য জানান।

তিনি বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের লাইসেন্স বাতিল সংক্রান্ত নোটিশ আইনসম্মত নয়। এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করবে।

ঘটনার মধ্যস্থতাকারী হিসেবে দায়িত্ব পালন করা শিশির মনির জানান, প্রাথমিক তদন্তে পেশাগত অবহেলার অভিযোগে দুই নার্সকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ক্ষতিগ্রস্ত পরিবার ও হাসপাতাল কর্তৃপক্ষ কেউই হাসপাতাল বন্ধ চান না। তবে ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবারগুলো।

হাসপাতাল কর্তৃপক্ষ নিহত শিশুদের পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে। পাশাপাশি তাদের পরিবারের যোগ্য সদস্যদের চাকরির সুযোগ ও আর্থিক ক্ষতিপূরণের উদ্যোগ নেওয়া হবে বলেও জানানো হয়।

এ ঘটনায় সাংবাদিকদের ওপর হামলার বিষয়ে দুঃখ প্রকাশ করেন শিশির মনির। তিনি বলেন, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং সাংবাদিকদের সঙ্গে ঘটে যাওয়া ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তবে সংবাদ সম্মেলনে সাংবাদিকরা সরাসরি প্রশ্ন করলে হাসপাতাল কর্তৃপক্ষ এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করেনি।

সংবাদ সম্মেলনে আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের গভর্নিং বডির সভাপতি আব্দুর সবুর খানও উপস্থিত ছিলেন। তিনি সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেন এবং জানান, এ ঘটনায় জড়িত দুই ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, তবে তাদের পরিচয় প্রকাশ করা হয়নি।

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

three × 1 =

About Author Information

মতিঝিলে ব্যবসায়ীকে গুলি করে ১৭ লাখ টাকা ছিনতাই

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল নোটিশকে ‘বেআইনি’ দাবি

Update Time : ০৫:১২:৪৩ pm, Saturday, ৬ জুন ২০২৬