8:38 pm, Monday, 22 June 2026

লেবাননে যুদ্ধবিরতি প্রত্যাখ্যানের আহ্বান বেন-গভিরের

ছবি: সংগৃহীত

লেবাননে যুদ্ধবিরতির যেকোনও উদ্যোগ সরাসরি প্রত্যাখ্যান করার আহ্বান জানিয়েছেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির। তিনি বলেছেন, লেবানন ‘ইসরায়েলের খেলার মাঠ’ হওয়া উচিত এবং দেশটি কোনোভাবেই যুদ্ধবিরতিতে সম্মত হতে পারে না।

বার্তাসংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (২২ জুন) ইসরায়েলের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেএএনকে দেওয়া এক সাক্ষাৎকারে উগ্রপন্থি হিসেবে পরিচিত এই মন্ত্রী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে স্পষ্ট বার্তা পৌঁছে দেওয়ার আহ্বান জানান।

বেন-গভির বলেন, “ট্রাম্প একজন সত্যিকারের বন্ধু। আমাদের তার সঙ্গে সৌজন্যপূর্ণ আচরণ করতে হবে এবং তাকে আলিঙ্গন করতে হবে। কিন্তু একই সঙ্গে তাকে বলতে হবে যে আমরা লেবাননে কোনো যুদ্ধবিরতিতে সম্মত হতে পারি না।”

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া সমঝোতা এবং এর সম্ভাব্য প্রভাব নিয়ে ইসরায়েলের রাজনৈতিক ও নিরাপত্তা মহলে মতবিরোধের মধ্যেই বেন-গভিরের এই মন্তব্য সামনে এলো।

আনাদোলুর তথ্য অনুযায়ী, মঙ্গলবার (২৩ জুন) ওয়াশিংটনে ইসরায়েল ও লেবাননের মধ্যে পঞ্চম দফা সরাসরি আলোচনা হওয়ার কথা রয়েছে। এপ্রিল থেকে শুরু হওয়া এই আলোচনার লক্ষ্য লেবাননে চলমান সংঘাতের অবসানের পথ খুঁজে বের করা।

এদিকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় চলমান কূটনৈতিক তৎপরতা নিয়েও ইসরায়েলের ভেতরে সমালোচনা বাড়ছে। ইসরায়েলি সংবাদমাধ্যম আই২৪নিউজ দেশটির কর্মকর্তাদের উদ্ধৃত করে জানিয়েছে, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে কোনো সমঝোতা হলে তা ইরান এবং তার আঞ্চলিক মিত্রদের আরও শক্তিশালী করতে পারে বলে আশঙ্কা করছে তেল আবিব।

ইসরায়েলি কর্মকর্তাদের অভিযোগ, ট্রাম্প প্রশাসন এবং তাদের আলোচক দল তেহরান ও হিজবুল্লাহর আদর্শিক ভিত্তিকে সঠিকভাবে বুঝতে ব্যর্থ হয়েছে। তাদের ভাষায়, “ট্রাম্প শিয়া ভাষা বোঝেন না।”

এর আগে শনিবার আই২৪নিউজ জানিয়েছিল, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মন্ত্রিসভার সদস্যদের ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন।

লেবাননের সরকারি তথ্য অনুযায়ী, চলতি বছরের ২ মার্চ থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় দেশটিতে চার হাজার ১০০ জনের বেশি মানুষ নিহত এবং ১২ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।

অন্যদিকে, ইসরায়েল এখনও দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকা দখল করে রেখেছে। এর মধ্যে কিছু অঞ্চল কয়েক দশক ধরে তাদের নিয়ন্ত্রণে থাকলেও, কিছু এলাকা ২০২৩-২০২৪ সালের যুদ্ধের সময় দখল করা হয়েছে।

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

eighteen − eight =

About Author Information

গাইবান্ধায় শিবির নেতা হত্যার ঘটনায় অভিযুক্তদের বাড়িতে অগ্নিসংযোগ

লেবাননে যুদ্ধবিরতি প্রত্যাখ্যানের আহ্বান বেন-গভিরের

Update Time : ০৪:৫১:২৯ pm, Monday, ২২ জুন ২০২৬