8:38 pm, Monday, 22 June 2026

জাতীয় সংসদ ভবনে ফাটল ও পানি চুইয়ে পড়া নিয়ে স্পিকারের দৃষ্টি আকর্ষণ

জাতীয় সংসদ ভবনের বিভিন্ন স্থানে ফাটল ও বৃষ্টির পানি চুইয়ে পড়ার মতো অবকাঠামোগত ত্রুটি দেখা দেওয়ায় দ্রুত সংস্কারের দাবি জানিয়ে সংসদে নোটিশ দিয়েছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য রাশেদুল ইসলাম রাশেদ। দেশের সর্বোচ্চ আইন প্রণয়ন কেন্দ্রের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় তিনি স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন।

সোমবার (২২ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনের ১২তম দিনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে নোটিশটি উত্থাপন করেন রাশেদুল ইসলাম রাশেদ।

নোটিশে তিনি সংসদ ভবনের বর্তমান নাজুক অবস্থার কথা তুলে ধরে দ্রুত সংস্কারের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। বিষয়টিকে গুরুত্বপূর্ণ বিবেচনা করে স্পিকার গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহেরকে প্রয়োজনীয় ও দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান। তবে এটি সংসদ সচিবালয়-সংক্রান্ত বিষয় হওয়ায় বিধি অনুযায়ী নোটিশটি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয়নি।

এদিকে কার্যসূচির শুরুতে জামায়াতে ইসলামীর আরেক সংসদ সদস্য মুজিবুর রহমান সংসদ সদস্যদের পরিচিতি প্রদর্শনের বিষয়ে একটি নোটিশ উত্থাপন করেন। তিনি বলেন, সংসদের চার মাস অতিবাহিত হলেও এখনো অনেক সদস্যের সঙ্গে সবার পরিচয় হয়নি। টেলিভিশনে সংসদীয় কার্যক্রম সম্প্রচারের সময় সদস্যদের বক্তব্য শোনা গেলেও তাদের নাম ও নির্বাচনী এলাকার পরিচয় প্রদর্শিত হয় না।

তিনি প্রস্তাব করেন, টেলিভিশন পর্দায় সংশ্লিষ্ট সদস্যের নাম ও নির্বাচনী এলাকার নাম দেখানো হলে দর্শক ও অন্যান্য সদস্যদের জন্য পরিচিত হওয়া সহজ হবে।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এ প্রস্তাবকে অত্যন্ত যুক্তিযুক্ত উল্লেখ করে সংসদ সচিবালয়কে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। তিনি জানান, এখন থেকে সংসদ সদস্যরা বক্তব্য দেওয়ার সময় টেলিভিশন স্ক্রিনে তাদের নাম ও নির্বাচনী এলাকা প্রদর্শনের ব্যবস্থা করা হবে।

তবে বিষয়টি বিশেষ অধিকারের আওতাভুক্ত না হওয়ায় মুজিবুর রহমানের নোটিশটিও আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয়নি।

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

nineteen + 12 =

About Author Information

গাইবান্ধায় শিবির নেতা হত্যার ঘটনায় অভিযুক্তদের বাড়িতে অগ্নিসংযোগ

জাতীয় সংসদ ভবনে ফাটল ও পানি চুইয়ে পড়া নিয়ে স্পিকারের দৃষ্টি আকর্ষণ

Update Time : ০৬:১৭:৪২ pm, Monday, ২২ জুন ২০২৬